× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

রাস্তার ধারেই বাস যে গ্রামের বাসিন্দাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১২:০৪ পিএম

রাস্তার ধারেই বাস যে গ্রামের বাসিন্দাদের

পুরো গ্রামে একটাই রাস্তা। আর সেই রাস্তার ধারেই বাস করে গ্রামের সব বাসিন্দা। ভুল কিছু পড়ছেন না আপনি। বাস্তবিকই আছে এমন গ্রামের অস্তিত্ব।

পোল্যান্ডের দক্ষিণ প্রান্তের কারকাউ কাউন্টিতে অবস্থিত গ্রামটির নাম সুলোসজোওয়া। গ্রামের জনসংখ্যা প্রায় ৬ হাজার। গ্রামের মধ্য দিয়ে গেছে ৯ কিলোমিটার দীর্ঘ এক রাস্তা। আর এ রাস্তার ধারেই গড়ে উঠেছে গ্রামের সব বাড়িঘর।

কারকাউয়ের রাজধানী ক্রাকো থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সুলোসজোওয়া গ্রামটির গোড়াপত্তন হয়েছে বেশ আগে। কিন্তু চলতি বছরের এপ্রিলে গ্রামটির অবাক করা ভৌগোলিক অবস্থানের কথা জানতে পারে বিশ্ববাসী।

এপ্রিলের শুরুতে দেশটির রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমার ড্রোন ব্যবহার করে তোলা অ্যারিয়াল বা বার্ডস আই ছবির সঙ্গে টুইট করে লেখেন, ‘পোল্যান্ডের সোলুসজোওয়ায় ৬ হাজার মানুষ বাস করে এক রাস্তায়।’

রঙিন বাড়িঘরগুলোর পাশাপাশি চারপাশের সবুজ কৃষিভূমির কারণে ছবিটি সবার নজর কাড়ে। ব্রেমারের টুইটের পর সুলোসজোওয়া এখন দেশটির পর্যটকদের পছন্দের স্থানে পরিণত হয়েছে।

এ গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আধুনিক অনেক সুবিধা হয়তো নেই এখানে, কিন্তু বছরের পর বছর ধরে আমরা সুখশান্তিতে বসবাস করে আসছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা