× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

চটজলদি নাশতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৬:৪৮ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

বৃষ্টিদিনের বিকালে ধোঁয়া ওঠা গরম চায়ের সঙ্গে মুখরোচক স্ন্যাক্সের জুড়ি মেলা ভার। বাড়িতে নিজের হাতে যদি তা বানিয়ে ফেলা যায় তাহলে মন্দ কী। প্রচুর উপকরণ বা বেশি খাটনির ঝামেলা নেই। কম সময়ে ও অল্প উপকরণেই বানিয়ে ফেলা যাবে এমন কিছু স্ন্যাক্সের রেসিপি দেখে নিন। রেসিপি দিয়েছেন শেফ শান্তা ইসলাম



স্প্যানিশ চুরোস

যা যা লাগবে : ডিম ১টি, ময়দা ১ কাপ, চিনি ১/৪ কাপ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, পানি ১ কাপ ও লবণ পরিমাণ মতো। চকলেট সস বানাতে : ডার্ক চকোলেট ১০০ গ্ৰাম, হেভি ক্রিম আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : একটি প্যানে পানি, লবণ ও তেল দিয়ে ভালো করে ফুটাতে হবে। ফুটে এলে চুলা থেকে নামিয়ে এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে ডিম দিয়ে একটা নরম ডো বানাতে হবে। ডো টা পাইপিং ব্যাগে ডুকিয়ে চুরোস এর আকৃতি দিন। ডুবো তেলে ভেজে চিনি ও দারুচিনি মিশ্রণের সঙ্গে মাখিয়ে নিন। একটি বাটিতে চকলেট গলিয়ে নিয়ে হেভি ক্রিম মিশিয়ে চকলেট সস তৈরি করে নিন। চকলেট সস দিয়ে পরিবেশন করুন মজাদার স্প্যানিশ চুরোস।


ফিশ ডোনাট

যা যা লাগবে : রুই মাছ (সিদ্ধ) ৪ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ৭-৮টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি আধা চা-চামচ, আদা কুচি আদা চা চামচ, বাটার ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আদা চা-চামচ, জিরা গুঁড়া ১/৪ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা-চামচ, আলু (সিদ্ধ গ্রেট করা) ১টি, চিলি ফ্ল্যাক্স ১/৪ চা-চামচ, ব্রেড ক্রাম ১ টেবিল চামচ ও লবণ পরিমাণ মতো। 

যেভাবে তৈরি করবেন : একটি প্যানে বাটার দিয়ে পেঁয়াজ, রসুন ও আদা কুচি হালকা ভেজে নিন। এর মধ্যে সিদ্ধ করা মাছ (কাঁটা বেছে), কাঁচা মরিচ কুচি, জিরা, গরম মসলা ও মরিচ গুঁড়া দিয়ে হালকা ভেজে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এর সঙ্গে ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়া, ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মেখে ডোনাট আকৃতি দিয়ে ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। ডুবো তেলে ভেজে পরিবেশন করুন সুস্বাদু ফিশ ডোনাট।


চিকেন চিজ বল 

যা যা লাগবে : মুরগির মাংসের কিমা ২৫০ গ্ৰাম, পেঁয়াজ (মিহি কুচি) ১টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ পেস্ট ১ চা-চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ , মরিচ গুঁড়া আদা চা-চামচ, অরিগানো আদা চা-চামচ, চিলি ফ্ল্যাক্স আদা চা-চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ‌, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ব্রেড ক্রাম আধা কাপ, চিজ পরিমাণ মতো (ছোট করে কাটা), কর্নফ্লাওয়ার আধা কাপ, ময়দা আধা কাপ, পানি সামান্য, লবণ ও গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন : একটি বাটিতে চিকেন কিমা, পেয়াজ কুচি, কাঁচামরিচ পেস্ট, ধনেপাতা কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া, জিড়া গুঁড়া, মরিচ গুঁড়া, অরিগানো, চিলি ফ্ল্যাক্স, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা সব একসঙ্গে মিশিয়ে নিন। হাতে সামান্য তেল লাগিয়ে কিমার মধ্যে এক টুকরো চিজ দিয়ে বল বানিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, গোলমরিচ গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারে চিকেন চিজ বল ডুবিয়ে পরে ব্রেড ক্রামে কোট করে নিন। ডুবো তেলে ভেজে নিন। ব্রেড ক্রামে কোট করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। ভাজা হলে মেওনিজ বা টমেটো সস দিয়ে পরিবেশন করুন।


সবজি পাকোড়া

যা যা লাগবে : গাজর কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আদা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, পালংশাক কুচি আধা কাপ, বড় আলু (কুচি করে কাটা) ১টি, বড় পেঁয়াজ কুচি ১টি, ধনেপাতা কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, আদা-রসুন বাটা ১ চামচ, লবণ পরিমাণ মতো, গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, চাট মসলা আধা চা-চামচ, ধনিয়া গুঁড়া আধা চা-চামচ, লালমরিচ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, বেসন ১ কাপ, চালের গুঁড়া ৪ টেবিল চামচ, ডিম ১টি ও তেল পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন : একটি বাটিতে বেসন, চালের গুঁড়া আর সব শুকনো মসলা দিয়ে ভালো করে মেশাতে হবে। এর মধ্যে আদা-রসুন বাটা, কেটে রাখা সবগুলো সবজি, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও লেবুর রস সামান্য পানি দিয়ে মেখে নিন। মাখানো হয়ে গেলে পাতলা করে ইচ্চেমতো পাকোড়া আকৃতির বানিয়ে নিন। ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। টমেটো সস দিয়ে পরিবেশন করুন গরম গরম মুখরোচক সবজি পাকোড়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা