× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

বদলে গেছে

অবিনাশ আচার্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৩:২২ পিএম

বদলে গেছে

পেয়ালা কী গরম এখন! গরম বেশি পিরিচ 

বাঁশের চেয়ে কঞ্চি যেন ধারালো এক কিরিচ।


নেতার চেয়ে ভাব দেখাতে চাইছে যখন চামচা

লুঙ্গি কমে বিকোয় আবার দাম বেশি চায় গামছা।


বস যত হন সহজসরল মেজাজ কড়া পিএর

তেলের বাজার অনেক চড়া দাম দেখি কম ঘি-এর।


ধরাকে যে ভাবছে সরা পুঁটিকে কয় বোয়াল

কথার জোরে যায় না টেকা চওড়া মুখের চোয়াল।


‘বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে’ শিখে গেছেন চলতে

অনেক কিছুই পাল্টে গেছে বলতে বলতে বলতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা