× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

ট্যাটুতে আঁকলেন ম্যারেজ সার্টিফিকেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১২:২১ পিএম

ট্যাটুতে আঁকলেন ম্যারেজ সার্টিফিকেট

স্ত্রীকে ভালোবেসে অনেকেই দেন অনেক উপহার। কিন্তু ভিয়েতনামের ভ্যাল স্ত্রীর জন্য ভালোবাসা দিবসে ফুল কিংবা চকলেটের বদলে হাতে এঁকে নিয়েছেন নিজেদের বিয়ের পুরো ম্যারেজ সার্টিফিকেট!

অবাস্তব শোনালেও ঘটনাটি সত্য। ভিয়েতনামের কায়েঙ খই প্রদেশের ৩৪ বছর বয়সি এই যুবকের প্রেম ও বিয়ের বয়স আট বছর। অনেক দিন থেকেই ভাবছিলেন স্ত্রীকে দারুণ কিছু উপহার দিয়ে তাক লাগিয়ে দেবেন। অনেক ভেবেচিন্তে নিজের অকৃত্রিম ভালোবাসা প্রকাশে এই পাগলাটে সিদ্ধান্ত নিলেন।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে হাতে ম্যারেজ সার্টিফিকেটের ট্যাটু এঁকে স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ান ভ্যাল।

দারুণ এক ফ্লোরাল ফ্রেমের মাঝে এই ট্যাটু করতে আট ঘণ্টা ভ্যালকে চেয়ারে বসে থাকতে হয়েছে। ট্যাটু আঁকার কষ্ট তো ছিলই। তার স্ত্রী প্রথমে অবাক হলেও ভিন্নধর্মী এ উপহারে দারুণ খুশিও হয়েছেন।

কিন্তু কেন ভ্যাল এ কাজ করলেন? এমন প্রশ্নের জবাবে তার উত্তর- ‘আমরা একে অন্যকে পাগলের মতো ভালোবাসি। এটা যেন আগামী দিনগুলোতেও বজায় থাকে, তা মনে রাখতেই ট্যাটু এঁকেছি শরীরে!’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা