প্রতিদিনের ছড়া
শচীন্দ্রনাথ গাইন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১২:৫৬ পিএম
অত্যাবশ্যক ওষুধ নিয়ে
চলছে চরম খেলা
এক ওষুধে দামের তফাত
সমস্যা হয় মেলা।
যে-যার মতো দর চড়িয়ে
কোম্পানিরা ফাঁপে
রোগীর স্বজন অতিষ্ঠ হয়
খরচাপাতির চাপে।
কারসাজিতে জড়িতরা
নয় অতটা সোজা
নানান অজুহাতে চাপায়
ক্রেতার ওপর বোঝা।
দাম বাড়ানোর টালবাহানা
পাতায় কঠিন ছকে
কৌশলে যে পকেট কাটায়
মানুষ ভীষণ ঠকে।
নিয়মকানুন অকেজো হয়
ফাঁকফোকরের চালে
দোষীরা কি আটকা পড়বে
কর্তৃপক্ষের জালে?