× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

খেলা

মাসুম আওয়াল

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১২:২৪ পিএম

খেলা

বৃ‌ষ্টিরা চুপ; বইছে এখন নির্বাচ‌নের হাওয়া,

কা‌রও ভা‌গ্যে আসন মে‌লে কারও ভা‌গ্যে ধাওয়া।

নির্বাচ‌নের হাওয়া মা‌নেই প্রতিশ্রু‌তির জোয়ার,

এই সম‌য়ে হয় প্রয়োজন জনগ‌ণের দোয়ার।


কেউ থা‌কে চুপ কেউ বা আবার ছা‌ড়ি‌য়ে যায় মাত্রা, 

মি‌ছিল সভায় মুখর দেশ, চলছে পদযাত্রা।

বইলে নির্বাচ‌নের হাওয়া আর কী মে‌লে ভাই?

অনেক নতুন নেতা এবং দ‌লের দেখা পাই।


সবাই চে‌নে কোনটা গাজর কোনটা শসা, মু‌লো,

জনগ‌ণের চো‌খে মো‌টেও যায় না দেওয়া ধু‌লো।

থাম‌লে নির্বাচ‌নের হাওয়া বল‌বে শে‌ষে কে কী?

কেউ বল‌বে সুষ্ঠু-অবাধ কেউ বল‌বে মেকি!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা