× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিচুড়ির সঙ্গী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৭:৪৫ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৭:৫৯ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

খিচুড়ি খেতে এমনিতেই সুস্বাদু। আরও যদি থাকে বাড়তি কিছু তবে খেতে লাগে অমৃত। স্বাদ বাড়াতে খিচুড়ির সঙ্গে রাখতে পারেন নিচের পদগুলো। রেসিপি দিয়েছেন মমতাজ বেগম ঊর্মি


ইলিশ মাছ ভাজি

যা যা লাগবে : ইলিশ মাছ ৪ টুকরো, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১/৪ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : হলুদ, মরিচ, লেবুর রস ও লবণ দিয়ে মাছটা মেখে রাখতে হবে দশ মিনিট। পাত্রে তেল দিয়ে গরম করে নিন। তেল এমন পরিমাণে দিতে হবে যাতে মাছগুলো ডুবো তেলে ভাজা যায়। মাছের ২ পাশ ভালো করে ভেজে নামিয়ে ওই তেলেই পেঁয়াজ ও কাঁচা মরিচ ভেজে নিন।


ডিম ভুনা

যা যা লাগবে : ডিম ৪টি, পেঁয়াজ ২টি (চাক করে কাটা), হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ২টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : পাত্রে তেল দিয়ে একটু গরম হলে হলুদ ও মরিচ দিয়ে মাখানো সেদ্ধ ডিম দিন। ভেজে তুলে নিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। পানি দিয়ে এরপর একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। সামান‍্য পানি দিয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।


বেগুন ভাজা

যা যা লাগবে : বেগুন ১টি (বড়), তেল ১ কাপ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ ও লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন : প্রথমে বেগুন পছন্দমতো চাক করে কেটে নিন। ধুয়ে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট। পাত্রে তেল দিয়ে একটু গরম হলে বেগুনের ২ পাশ ভেজে নিন। ডুবো তেলে ভাজলে বেগুন কম তেল চুষে নেয় এবং ভাজা মচমচে হয়। 

আরও পড়ুন : খিচুড়ির ৪ স্বাদ


আলু ভর্তা
যা যা লাগবে : আলু ৩টি (বড়), পেঁয়াজ ১টি, শুকনা মরিচ ৩ টি, সরিষার তেল দেড় চা-চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে আলু সিদ্ধ করে ম্যাস করে নিন। একটি পাত্রে সামান্য তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিন। একই তেলে পেয়াজ সামান্য ভেজে নিন। এবার একটি বাটিতে ভাজা মরিচ, পেঁয়াজ, লবণ ও সরিষার তেল ভালো করে মাখিয়ে আলু দিয়ে মিশিয়ে নিন।  


মরিচ ভর্তা
যা যা লাগবে : শুকনা মরিচ ১০টি, পেঁয়াজ ২টি, সরিষার তেল দেড় চা-চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি পাত্রে মরিচ গুলোকে ভালো করে টেলে নিন। এবার একটি বাটিতে টালা মরিচগুলো ভালো করে ভেঙে নিন। এরপর পেঁয়াজ, লবণ ও সরিষার তেল ভালো করে মাখিয়ে নিলেই তৈরি মরিচ ভর্তা। টালা মরিচ ভেঙে কাচের বোতলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন।  
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা