প্রতিদিনের ছড়া
জিয়াউল জিয়া
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৩:১৯ পিএম
প্রকৃতির প্রতি আমরা সবাই
করেছি ভীষণ অন্যায়,
তাই তো পুড়ছি দাবদাহে
ভেসে যাচ্ছি বন্যায়।
দাবানল আর ইটের ভাঁটার
ধোঁয়ায় আকাশ ছাওয়া,
যতই খোঁজো, পাবে না কোথাও
সিসামুক্ত হাওয়া।
ধ্বংসমুখে পৃথিবী আজ
কাঁদে ফুলের ভোমরা,
সেই কান্না বুঝতে পারো?
শুনতে কি পাও তোমরা?