× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

আমরা আছিই এক নাম্বারে

খালেদ হোসাইন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৩:২০ পিএম

আমরা আছিই এক নাম্বারে

দামের কেমন হামবড়া ভাব

সবই ঊর্ধ্বগামী 

শাক-সবজি-মাছের মূল্য 

শুনলে কেবল ঘামি।


কারো আছে কোটি টাকা

কেনাকাটায় দড়

কারো পকেট খাঁ খাঁ, যেন 

নেই মাথা নেই ধড়। 


সারা বছর নানা রকম 

লেগেই থাকে আকাল

চকচকে যা, নয় তা সোনা

আসলে সব মাকাল। 


আয় ও ব্যয়ের ভারসাম্য

যদিও এটা সবার কাম্যÑ

যা ছুঁতে চাই, সব ছুটে যায়

এ যেন মাছ পাঁকাল।

আর কতকাল আমরা এমন

থাকব হতে নাকাল? 


পিঁয়াজের দাম কমে যদি

মরিচের দাম বাড়ে

এই ব্যাপারে আমরা কিন্তু

আছিই এক নাম্বারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা