× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

পেনশনারের কথা

জাহাঙ্গীর আলম জাহান

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১২:৫৪ পিএম

পেনশনারের কথা

সারা জীবন চাকরি করে কী পেয়েছি অবশেষে

সেসব কথা বলতে গেলে শত্রু আমি হব শেষে

পেলাম কিছু নগদ টাকা

হয় না তাতে বাড়ি পাকা-

আর পেয়েছি হাতে গোনা মাসিক কিছু পেনশনও

এই টাকাতে ধুকুর-পুকুর বাড়ে আরও টেনশনও।


প্রতি মাসেই ওষুধ খরচ হয় না হাজার ছয়েকে

দৈন্যদশার জীবনযাপন সবাই শুনি কয় একে

বাঁচতে হলে ভাতে-মাছে

সংসারেরও খরচ আছে-

জানি না ভাই সেসব খরচ জোগাড় হবে কোত্থেকে

ভুগছি আমি সেই যাতনায় সারা জীবন সৎ থেকে।


পেনশনারের জীবন মানেই ধকল সবখানে

এই বুড়োদের বেঁচে থাকার তাই দেখি না মানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা