প্রতিদিনের ছড়া
সারোয়ার হোসেন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৩:০৬ পিএম
সড়কগুলো পাখা মেলে
হলো কত উড়াল সেতু
তবু যে কমল না জ্যাম
কে জানাবে এর হেতু।
রাস্তা জুড়ে দিবানিশি
দেখছি গাড়ির বহর
ঢাকা শহর মানেই যেন
মস্ত জ্যামের শহর।
ধুলাবালি কালো ধোঁয়ায়
চলছে শুধু যাত্রা
দিনে দিনে বাড়ছে কেবল
দূষণেরই মাত্রা।
চলছে তবু সবুজ বিনাশ
ইট পাথরের ঢাকায়
বুক ভরে শ্বাস হয় না নেওয়া
বাঁচব কীসের আশায়!