প্রতিদিনের ছড়া
বেণীমাধব সরকার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম
বালুখেকো দস্যুরা সব
কোমর বেঁধে নামে,
নদীর বালু ইচ্ছামতো
নিচ্ছে বিনা দামে।
বেড়িবাঁধে বাড়ছে ঝুঁকি,
বাড়ছে ঝুঁকি ব্রিজে,
কেউ জানে না তীরবাসীদের
ভাগ্যে আছে কী যে!
আইনকানুনের ধার ধারে না,
আছে খুঁটির জোর
গায়ের জোরে দিনকে করে রাত,
রাত্রি করে ভোর।
রাস না টেনে ধরলে বিপদ
আসবে অরি হয়ে
উন্নয়নের অট্টালিকা
পড়বে ক্ষয়ে ক্ষয়ে।