প্রতিদিনের ছড়া
অজিতা মিত্র
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:০০ পিএম
কন্যাশিশুর মাতা আমি,
দুর্ভাগা আজ বড়,
ছদ্মবেশী নরপশুর
ভয়ে জড়সড়!
ঘোর কলি যে এসে গেছে,
পাপে পূর্ণ গড়া,
দ্বারে যেন প্রলয় এসে
নেড়ে যাচ্ছে কড়া!
পাখির ছানার ছোট্ট দেহে
চিল শকুনের চোখ!
দুর্ভাবনায় মা পাখিটি
যাচ্ছে জপে শ্লোক।
কত মায়ের চোখের মণি
কেড়ে নিলো ওরা!
বুক ফুলিয়ে চলে ধর্ষক,
সমাজ বুঝি খোঁড়া!