প্রতিদিনের ছড়া
রানাকুমার সিংহ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:০৬ পিএম
মারতে মশা লাগবে কামান এডিস মশার ক্ষেত্রে
ডেঙ্গু নিয়ে ভীতি অনেক শঙ্কা সবার নেত্রে।
বাড়ছে রোগী রাতে দিনে হাসপাতালের শয্যায়
মশা মারার ওষুধ নাকি আছে ভীষণ লজ্জায়!
শুনেছি সেই কত আগে ‘জিনোটাইপ’ এক মশা
আমদানিতে সাঙ্গ হবে ডেঙ্গু-মরণ দশা।
কিন্তু দেখি ফিবছরই বাড়ছে রোগী ক্রমে
ভীতির মাঝে কাটছে সময়, স্বস্তি ট্রমা ভ্রমে।
আমাদের চলতে হবে নিয়মনীতি মেনে
করতে হবে ডেঙ্গু বিনাশ সূত্রগুলো জেনে।