টিপস
নাকিব নিজাম
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১২:১২ পিএম
বর্ষার এ সময়ে ঝরনা ভ্রমণে ফ্ল্যাশ ফ্লাডের মতো দুর্ঘটনা ঘটতে পারে। ক্লাইম্বিং করার সময় একাধিক সেফটি রাখুন। লিখেছেন নাকিব নিজাম
ফ্ল্যাশ ফ্লাড কী
ফ্ল্যাশ ফ্লাড (Flash flood) হলো আচমকা পাহাড়ি বান বা পানির স্রোত। কোনো এক শুকনো ঝিরি দিয়ে যাচ্ছেন ঝরনা দেখার উদ্দেশ্যে। আপনার আশপাশে ঝিরঝিরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দেখলেন বিশাল পানির স্রোত ঝিরিকে পূর্ণ করে দিয়ে চলে গেল। এটিই হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড। ফ্ল্যাশ ফ্লাডের প্রচণ্ড স্রোতে অনেক সময় ভেসে আসে বড় বড় পাথর, গাছের ডালপালা।
ফ্ল্যাশ ফ্লাড কেন হয়
সমতলের তুলনায় পাহাড়ে সাধারণত বৃষ্টিপাত বেশি হয়। আর সেসব বৃষ্টির পানি পাহাড়ের গা বেয়ে গড়িয়ে একত্র হয়ে নির্দিষ্ট কিছু পানিপ্রবাহের পথ ধরে বয়ে চলে। ঝরনাগুলোও কিন্তু তেমনি এক কারণে সৃষ্টি। বিশাল অঞ্চলের পানি একত্রে বয়ে চলার কারণে সরু ঝিরিতে প্লাবনের সৃষ্টি হয়। পাহাড়ে ঝিরিগুলো ছাড়া আর কোনো পানিপ্রবাহের রাস্তা না থাকার ফলে অল্প সময়ে সমগ্র অঞ্চলের পানি মিশে তৈরি হয় বিশাল পাহাড়ি ঢলের স্রোত।
ফ্ল্যাশ ফ্লাড হলে বুঝব কীভাবে
করণীয়
সঙ্গে কী নেওয়া ভালো
বর্ষায় কোথাও গেলে সঙ্গে দড়ি, পলিব্যাগ, ছুরি, টর্চ, লাঠি, লবণ নেওয়া ভালো। ফ্যাশ ফ্লাড শুরু হয়ে আবার কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। এটা এত দ্রুত আসে, যে সঠিক সময়ে সতর্ক না হলে দেখা যাবে আপনি কোন দিকে ভেসে যাচ্ছেন, নিজেও বুঝতে পারবেন না।
তবে ফ্ল্যাশ ফ্লাড জিনিসটা মারাত্মক হলেও এটার আগাম সতর্ক বার্তা পাওয়া সম্ভব একটু চোখ-কান খোলা রাখলেই। আকাশ খারাপ করছে, বৃষ্টি হতে ফ্ল্যাশ ফ্লাড নিয়ে এতটাই মারাত্মক যে এর কারণে মানুষ মারা যেতে পারে। শুকনো হাঁটুপানির ঝিরি মুহূর্তেই মাথা ছাড়িয়ে যাওয়া পানিতে পরিণত হয়। বান্দরবান, মিরসরাই এরিয়ায় বেশকিছু ঝিরিপথে ভরা বর্ষায় ট্রেকিং করতে গিয়ে চরম বিপদে পড়েছেন অনেকে; আর মারাও গেছেন বেশকিছু মানুষ। তাই সাবধানতা প্রয়োজন হলে ঝিরিপথ থেকে দূরে থাকুন। আর চোখ কান-খোলা রাখুন সর্বোচ্চ পর্যায়ে।
সূত্র : ভ্রমণ গাইড ও অভিজ্ঞ ট্রেকারদের বক্তব্য থেকে