× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

আমাদের ফিউচার ফরসা রোমেন রায়হান

রোমেন রায়হান

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১২:১১ পিএম

আমাদের ফিউচার ফরসা রোমেন রায়হান

আমরা গরিব, তাতে ভুল নেই

বাড়ি বাড়ি সুইমিং পুল নেই।

আমাদের আছে ঋতু বর্ষা

রাজপথ ডুবে যাওয়া ভরসা!


সুইমিং পুল নাহি হাতড়াই

ডোবা পথে প্রাণ খুলে সাঁতরাই!

সাঁতরিয়ে কাজে করি যাত্রা

তাতে বাড়ে আনন্দমাত্রা।


রাজপথে পানি যার সঙ্গী

থাকবে না তার ভাবভঙ্গি!

সুখী হয়ে আছি বেঁচে-বর্তে!

পারি সবে আনন্দে মরতে!


আমাদের ফিউচার ফরসা

আমাদের আছে ঋতু বর্ষা!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা