× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের ছড়া

কোরবানি

ব্রত রায়

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১২:৫১ পিএম

কোরবানি

ঈদের পরে শহর খালি

রাস্তাগুলো ফাঁকা

ঈদের পরে পকেট খালি

কোথায় গেল টাকা?


বেশিরভাগই গরুর হাটে

বাকিটা মার্কেটে 

সেই জামাটাই গায়ে এখন

সেই গরুটা পেটে!


‘বিফ খেতে আর ভাল্লাগে না

বাজার করে আনো’

বউ বলেছে। জবাব দিলাম,

‘ট্যাকের হালত জানো?’


বউ কী বলে? ‘ফকির তুমি…

সারাজীবন ধরে

দিন কাটালে, মাস কাটালে

অভাব-অভাব করে!’


বউকে বলি, ‘এই যে দেখো 

শূন্য মানিব্যাগ

কোরবানি কী? সব রকমের 

লোভ-লালসা ত্যাগ!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা