প্রতিদিনের ছড়া
শচীন্দ্র নাথ গাইন
প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১২:০৯ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩ ১২:০৯ পিএম
রোগপীড়া আর অসুস্থতায়
যাদের কাছে ছুটি
তাদের ওপর ভরসা রাখি
সবাই মোটামুটি।
তাদের সেবার উদার হস্ত
হয় যদি খুব কমা
মনের ভেতর কষ্ট ও ক্ষোভ
সুতীব্র হয় জমা।
অপচিকিৎসাতে যখন
যায় হারিয়ে আঁখি
বিস্মিত হই আমরা তখন
জেনে তাদের ফাঁকি।
চিকিৎসকের অবহেলায়
জীবন হলে হানি
ধিক জানানোর হারিয়ে ভাষা
ঝরাই চোখের পানি