× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নপূরণের ৫ ধাপ

ফারহাত মাইশা অর্পা

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১২:৫৯ পিএম

স্বপ্নপূরণের ৫ ধাপ

প্রতিটি মানুষের সফলতার পেছনে রয়েছে সেই ব্যক্তির স্বপ্নপূরণের গল্প। তাই নির্দিষ্ট গন্তব্যে বা লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন স্বপ্নপূরণের  তাড়না। চলুন আজ জেনে নেওয়া যাক স্বপ্নপূরণের ৫টি ধাপ সম্পর্কে। লিখেছেন- ফারহাত মাইশা অর্পা

আত্মবিশ্বাস

হেলেন কেলার বলেছিলেন, Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence. জীবনে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি বিষয়। এই আত্মবিশ্বাসের জোরে আপনি জয় করে নিতে পারবেন অনেক অসম্ভব জিনিস। আপনি আপনার স্বপ্নপূরণের যোগ্যতা রাখেন- এ বিষয়টি সবার আগে আপনার নিজেকে উপলিব্ধি করতে হবে। কেননা আপনি নিজেই যদি নিজের প্রতি বিশ্বাস স্থাপন বা আস্থা স্থাপন করতে না পারেন, তবে পৃথিবীর অন্য কেউই আপনার প্রতি আস্থা রাখবেন না। তাই নিজেকে জানুন ও নিজের প্রতি নিজের আত্মবিশাস বাড়ানোর চেষ্টা চালিয়ে যান।

পরিকল্পনা

যেকোনো লক্ষ্যে পৌঁছে যাওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে সঠিক পরিকল্পনা। প্রথমেই সিদ্বান্ত নিন আপনার জীবনের লক্ষ্য কী বা আপনি জীবনে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? জীবনের লক্ষ্য স্থির করার পর এবার পরিকল্পনা করুন কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যেতে পারবেন। যেমনÑ আপনি যদি ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে পরিকল্পনা সাজাতে হবে কীভাবে সহজে ও দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। সেই পরিকল্পনা অনুসারে এগিয়ে গেলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।

 ধৈর্য

 ধৈর্য জীবনে সফলতার মূলমন্ত্র। জীবনে সফল হতে হলে পার করতে হবে অনেক চড়াই-উতরাই। এর মাঝে ধৈর্য হারিয়ে ফেলবে চলবে না। কেননা মানুষ না কল্পনা করে পরিশ্রম করলে কল্পনার চাইতেও বাস্তবে বেশি সফলতা লাভ করা সম্ভব হয়। মানুষের মস্তিষ্ক অনেকটা কম্পিউটারের মতো কাজ করে। আপনি যদি চিন্তা করেন আপনি জীবনে সফল হতে চান, তবে আপনার মস্তিষ্ক আপনাকে সে রকমভাবে সিগনাল দেবে। যার ফলে আপনিও সে অনুযায়ী কাজ করা শুরু করবেন। কিন্তু ব্যর্থ হলে আপনি যদি হাল ছেড়ে দিয়ে বসে থাকেন, তবে কি সফল হতে পারবেন? যেমন- ধরুন একজন স্কুলশিক্ষক এক ছাত্রকে বলেছিলেন, তুমি জীবনে কিছুই হতে পারবে না। সেই ছেলেটি যদি ধৈর্য হারিয়ে অবিরাম চেষ্টা না চালিয়ে যেত, তবে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম হতো না। তাই যত বাধাই আসুক না কেন, কোনো অবস্থাতেই ধৈর্য হারিয়ে ফেলা উচিত নয়।

পরিশ্রম 

আপনি কেবল স্বপ্ন দেখলেন, আপনি কেবল সে স্বপ্নপূরণের পরিকল্পনা করলেন; কিন্তু কাজ করলেন না। তবে কি আপনি জীবনে সফল হতে পারবেন? অবশ্যই না। এক্ষেত্রে আপনাকে স্বপ্নপূরণের জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করার মন-মানসিকতা তৈরি করে নিতে হবে। নিজেকে প্রাধান্য দিতে হবে সবার আগে এবং নিজের স্বপ্নগুলোকে রাখতে হবে প্রথম স্থানে। স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে গেলে বাদ পড়ে যাবে পছন্দের অনেক জিনিস। আমরা বলে থাকিÑ ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’। পরিশ্রম কখনও বৃথা যায় না। আজ আপনি যেভাবে পরিশ্রম করেছেন, কাল কোনো না কোনোভাবে সে পরিশ্রমের ফল আপনি উপভাগ করবেন।

সময়

নিজের স্বপ্নপূরণের আরেকটি দিক হচ্ছে সময়ের গুরুত্ব দেওয়া। সময়ের গুরুত্ব ও কাজের গুরুত্ব দুটি বিষয়ই অত্যন্ত জরুরি। যেকোনো কাজই যখন আপনি করতে যাবেন একটি কাজ গুরুত্বসহকারে করার চেষ্টা করুন। এক সঙ্গে একাধিক কাজ করতে গেলে কোনো কাজই পরিপূর্ণভাবে শেষ হবে না বা কাজের মান কখনো ভালো হবে না। তাই যখন যে কাজটি করবেন, গুরুত্বসহকারে কাজটি করার চেষ্টা করুন। আমরা প্রত্যেকেই সময়ের জন্য অপেক্ষা করি, তবে সময় কারোর জন্য অপেক্ষা করে না- এটিই চিরন্তন সত্য। এই সত্যকে মেনে নিয়েই জীবনে এগিয়ে চলতে হবে। আজকের কাজ যদি আগামীকালের অপেক্ষায় ফেলে রাখেন, তবে কি স্বপ্ন সত্যি হবে? অবশ্যই নয়। কারণ আগামীকাল আপনার জীবনে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এ ব্যাপারে সচেতন থাকুন। সময়কে বুঝতে শিখুন, সময়ের সঙ্গে তালে তাল মেলানোর চেষ্টা করুন। আজ না হয় কাল আপনি অবশ্যই আপনার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা