× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ ইয়ুথ গ্রুপকে মার্কিন দূতাবাসের অনুদান

সাহিদা আক্তার

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১২:৪৪ পিএম

চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা

চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা

কমিউনিটি ক্লাইমেট ও এনভায়রনমেন্ট প্রজেক্টের জন্য বাংলাদেশি ইয়ুথ গ্রুপদের অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ, সাবের হোসেন চৌধুরী এমপি এবং বাংলাদেশ আইইউবির ভাইস চ্যান্সেলর তানভীর হাসান। কয়েক মাস ধরে ইউএসএআইডির সেভিং মাদার নেচার, সেভিং আস শীর্ষক ক্যাম্পেইনে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি এনভায়রনমেন্ট কনজার্ভেশন গ্রুপের ১৫টি দল অংশ নিয়েছে। এদের মধ্যে সেরা তিনটি বাংলাদেশি ইয়ুথ অরগানাইজেশনকে পুরস্কার দেওয়া হয়েছে।

এ সময় তারা কার্যকর প্রকল্প পরিকল্পনা ও প্রস্তাবনা তৈরি করতে শেখে এবং আইইউবির একটি স্পেশাল ইভেন্টে জাজ প্যানেলের সামনে তাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করে। চার্জ দ্য অ্যাফেয়ার্স লাফেভ, সাবের হোসেন চৌধুরী ও ভাইস চ্যান্সেলর হাসান প্রাকৃতিক সম্পদ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ুর হুমকি কমাতে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার জন্য সেরা তিনটি বাংলাদেশি ইয়ুথ অরগানাইজেশনকে পুরস্কার দেন।

মিস লাফেভ বলেন, জলবায়ু নিয়ে কাজ করা খুব পরিশ্রমসাধ্য, কিন্তু আমরা একসঙ্গে কাজ করলে একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করতে পারব। এ কারণেই আমরা তরুণদের সংগঠিত করার ওপর জোর দিচ্ছি। তারা যে শুধু ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাই নয়, ইতোমধ্যে তারা নিজ নিজ স্কুল ও কমিউনিটিতে একেকজন প্রতিভাবান নেতা। 

নিজ জেলা সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামগুলোতে নিরাপদ ও লবণমুক্ত পানি সরবরাহের অভিনব উপায় নিয়ে আসার জন্য এই প্রজেক্ট প্রোপোজাল প্রতিযোগিতায় বিজয়ী হয় সরব ইয়ুথ গ্রুপ। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনার একটি টেকসই পন্থা আবিষ্কারের জন্য দ্বিতীয় স্থান অধিকার করে পিসাইকেল নামক গ্রুপ। আর বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ গ্রুপটি জলবায়ু সাক্ষরতা বৃদ্ধি এবং তরুণ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জলবায়ুভিত্তিক স্কুল কারিকুলাম তৈরির প্রোপোজাল দিয়ে অর্জন করে নেয় তৃতীয় স্থান। প্রতিটি বিজয়ী দল তাদের প্রজেক্টগুলোকে বাস্তবায়নের জন্য ইউএসএআইডির পক্ষ থেকে নগদ অনুদানও পেয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা