× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেঁচে আছি মরার মতো

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৪:১৮ পিএম

বেঁচে আছি মরার মতো

আর কতদিন আমরা এমন গোলকধাঁধায় থাকব পড়ে

বাইরে আগুন, ঘরে আগুন আগুন এখন গ্রাম-নগরে

তেলের আগুন বাড়ার সাথে, চালের আগুন বাড়ল দ্বিগুণ

বাড়ছে আরও রাহাজানি, সহিংস দেশ, নৃশংস খুন।


গমের আটা ছুঁলো আকাশ, লোডশেডিংয়ে কাহিল সবাই

ইউক্রেনে যুদ্ধ বলে হচ্ছি জবাই আমরা ক’ভাই!

ডলার এখন গলার কাঁটা, রুবল, রিয়াল অচল পাতা

এক রাশিয়া ঘুরিয়ে দিল এক পৃথিবীর সবার মাথা!


গাড়ি ভাড়ার বাড়ি মাথায়, আগুনলাগা মেডিসিনে

বাড়ছে জ্বালা ডাবল হয়ে, বুকের ব্যথা কি চিনচিনে

আমরা যারা আমজনতা সিদ্ধ হব আর কত ভাইÑ

বেঁচে আছি মরার মতো, মনটা বলে পালাই পালাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা