× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর-কিশোরীর আত্মরক্ষায় নতুন উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১২:৩১ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১২:৩৭ পিএম

এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও দুর্বল শিশু, কিশোর-কিশোরীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে

এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও দুর্বল শিশু, কিশোর-কিশোরীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে

কিশোর-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে নিজেদের আত্মরক্ষায় একটি উদ্ভাবনী কর্মসূচি চালু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয় ২১ জুন বুধবার।

আত্মরক্ষা প্রশিক্ষণে বাংলাদেশি বিশেষায়িত সংস্থা 'কারাতে দো'র সঙ্গে এটি একটি অংশীদারত্বমূলক কর্মসূচি। এর মাধ্যমে প্রান্তিক ও দুর্বল শিশু, কিশোর-কিশোরী তথা বিশেষভাবে কিশোরীদের অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা আত্মরক্ষায় বিশেষ কিছু কৌশল শেখানো হবে। 

কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত।  

কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ফজলে এলাহি, ক্রীড়া বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস আলম, ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিমসহ আরও অনেকে। 


যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কারাতে দো’র যৌথ সহযোগিতায় ইউনিসেফ দেশের এক লাখের বেশি শিশু ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি করপোরেশনে আত্মরক্ষার বিষয়ে ৬ ঘণ্টার সেশন আয়োজন করবে। 

ইউনিসেফের শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিসা ক্যালপনা বলেন, ইউনিসেফ শিশুদের এবং তাদের সম্প্রদায়ের ক্ষমতায়নের প্রবেশবিন্দু হিসেবে উন্নয়নের জন্য খেলাধুলাকে অত্যন্ত মূল্যায়ন করে। প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে প্রান্তিক মেয়েদের চলাফেরার সময় এবং আগ্রাসন বা উৎপীড়নের ঝুঁকির মুখোমুখি হওয়ার সময় তাদের আত্মরক্ষাকে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা