প্রতিদিনের ছড়া
শেখ সালাহ্উদ্দীন
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১২:২৫ পিএম
গতিই জীবন, তবে বেপরোয়া গতি নয়
বেপরোয়া গতিতেই বড়োসড়ো ক্ষতি হয়।
জানি সব, বসি যদি চালকের আসনে
যতই বুঝাই এই মনটা কি তা শোনে?
কোনো গাড়ি পাশ কেটে আগে গেলে সড়কে
মন বলে এক্ষুনি তাড়া কর, ধর ওকে।
ঝুঁকি নিয়ে ধরে ফেলি দুই-এক মিনিটে
ভুলে যাই গতিবেগ আছে কি না লিমিটে।
সময়টা খুব দামি বলে সদা গণ্য
জীবনের কাছে সেটা তুচ্ছ, নগণ্য।
ওরে মন ভুলে তুমি এই কথা ভাব কি-
জীবনটা একবার গেলে আর পাব কি!