সিম্মল ধূলি
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ০০:০৪ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ১৪:৩৩ পিএম
আমি ও বাবা শ্রীমঙ্গল গিয়েছিলাম। ওখানে আমরা কুরমা চা বাগানে যাই। চা বাগানের সামনে কুরমা নামে একটা ছড়া আছে। ওখানে আমরা সাঁতার কাটি। সে সময় একটা পাখি আসে। আমরা অনেক খুশি হই। কারণ বাবা ও আমার দুজনেরই পাখি অনেক পছন্দ। তারপর আমরা ওর নাম দিই টুলটুলি। তারপর ছড়ার পানিতে একটি কচ্ছপ এলো। ওই কচ্ছপটিও অনেক সুন্দর। কচ্ছপের পিঠে টুলটুলি এসে বসল। কচ্ছপ টুলটুলিকে নিয়ে সারা পাহাড় ঘুরল। আরে বোকা! ওইখানে কোনো কচ্ছপ আর পাখি ছিল না। বাবাই আমাকে পিঠে করে চা বাগান ঘুরিয়েছিল।
দ্বিতীয় শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা