× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো রাখুন এসি

ইমতিয়াজ রাফিদ

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৪:৩১ পিএম

ভালো রাখুন এসি

জ্যৈষ্ঠের তীব্র গরমে এসি ছাড়া থাকা দায়। কিন্তু এসি ঠিকঠাক কাজ করার জন্য এর যত্ন করাও প্রয়োজন। থাকছে বাড়িতেই এসির যত্নের সহজ টিপস

গরম পড়তেই এয়ার কন্ডিশনার মানুষের প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হয়ে উঠেছে। বাড়ি বা গাড়িতে সর্বত্রই এয়ার কন্ডিশনার ব্যবহার হয় প্রতিদিন। তবে এসি যেন সঠিকভাবে কাজ করতে পারে, সেজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও জরুরি। কারণ তা না হলে এটির ভেতরে ময়লা জমে, তা থেকে জন্ম নিতে পারে ব্যাকটেরিয়া ও ভাইরাস। ফলে ঘর বা গাড়ির বাতাসও দূষিত হয়। এ ছাড়া বিদ্যুৎ খরচও বেড়ে যায়। তা ছাড়া সব সময় এসি মেকানিককে ডাকা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে স্প্লিট এসির অন্তত ইনডোর ইউনিট নিজেদেরই পরিষ্কার করে ফেলতে হবে। জেনে নিন সহজ কিছু উপায়-


এসি শুকনো করে নিন : বাড়িতে কিছুদিন এসি চলেছে মানে তার মধ্যে ময়েশ্চার জমে পানিও জমার কথা। তার জন্যে সবার আগে ৩০ থেকে ৪০ মিনিট এসি ফ্যান মোডে চালিয়ে রাখুন।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন : এরপর প্রথমেই এসির প্লাগটা খুলে সুইচ বন্ধ করে দিন, যাতে ভুল করে সুইচ অন হলেও এসি চলতে না পারে।

ফ্রন্ট প্যানেল খুলে নিন : এসির ফ্রন্ট প্যানেলের দুই পাশের ক্লিপগুলো খুলে ফ্রন্ট প্যানেলটায় হালকা টান মারলেই খুলে আসবে।

এয়ার ফিল্টার পরিষ্কার : ফ্রন্ট প্যানেল খুললে এর ভেতর এয়ার ফিল্টার দেখতে পাবেন। যেখানে ধুলা জমে। এর জন্য বাতাস চলাচল বাধা পায়। ফলে এসি ঠিকমতো কাজ করে না। বেশি ধুলা জমলে ফিল্টার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এয়ার ফিল্টারের তলাটা ধরে হালকা টানলেই সবকিছু বের হয়ে আসবে। সাধারণত দুটি এয়ার ফিল্টার থাকে। দুটিকেই বের করে নিন। ভেতরে একটা ব্যাকটেরিয়া ফিল্টারও থাকার কথা। সেটাও খুলে বাইরে আনুন। এবার পানি দিয়ে এয়ার ফিল্টার, ব্যাকটেরিয়া ফিল্টার সবই ধুয়ে পরিষ্কার করে নিন। খুব বেশি নোংরা হয়ে থাকলে একটু ডিটারজেন্ট পাউডার বা লিকুইড সাবানও ব্যবহার করতে পারেন। এর ফলে এসিতে কোনো বাজে গন্ধ তৈরি হবে না। এরপর ওগুলো ভালো করে শুকিয়ে নিয়ে তবেই এসিতে লাগিয়ে নিন।

ফ্যান পরিষ্কার : শুকনো কাপড়, ব্রাশ কিংবা এয়ার ব্লোয়ার দিয়ে ফ্যানের ব্লেডে আটকে থাকা ময়লা পরিষ্কার করে নিন, যা দিয়ে পরিষ্কার করছেন, তা যেন এসিতে লেগে না থাকে, সেটা খেয়াল রাখবেন।

ফিল্টারগুলো লাগিয়ে দিন : এয়ার ফিল্টার ও ব্যাকটেরিয়া ফিল্টারগুলো শুকিয়ে গেলে এসির ভেতর লাগিয়ে নিয়ে ফ্রন্ট প্যানেলটাও লাগান ও বাইরেরটা শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

এবার এসি চালানোর পালা : এসির প্লাগটা লাগিয়ে সুইচ অন করুন। ম্যাক্সিমাম কুলিং সেট করে ১৫ থেকে ৩০ মিনিট চালু রাখুন। এতে এসি নিজে থেকেই আরও খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেক এসিতেই অটোক্লিন অপশন থাকে। রিমোটের সাহায্যে সেটা অন করেও খানিকক্ষণ চালিয়ে রাখতে পারেন। এ ছাড়া সাধারণত এসির মাথায় একটা জালি দেওয়া ঢাকনা থাকে। ধুলা জমে জমে সেটাও নোংরা হয়। সেটা খুলে ব্রাশ দিয়ে প্রয়োজনে পানি কিংবা লিকুইড সাবান বা একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারেন। শুকিয়ে গেলে আবার লাগিয়ে নিন।

এভাবে পরিষ্কার করলে এসি ভালো থাকবে। এ ছাড়া এসি চালালে দ্রুত ঘর ঠান্ডা হবে। কোনো বাজে গন্ধও পাওয়া যাবে না। তবে বেশি সমস্যা হলে দক্ষ মেকানিক ডেকে এসি দেখিয়ে নিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা