× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কী বা আসে যায়

চন্দনকৃষ্ণ পাল

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৩:০২ পিএম

কী বা আসে যায়

লক্ষ হাজার কোটির বাজেট

আমার কাছে মূল্য কী?

পেঁয়াজ মরিচ হয় না জোগাড়

আমি কী আর খাব ঘি?


বাজেট বলে দাম কমেছে

কিন্তু বাজার কমে না

বাড়লে ঠিকই দাম তো বাড়ায়

ব্যবসায়ীরা দমে না।


কালো টাকা সাদা করো

সাদা আবার কালো হয়

এসব উল্টো-পাল্টা করে

দেশের বলো ভালো হয়?


বাজেট দেখে হাসি আমি

সে হাসিটা সুখের নয়

বছর বছর বাজেট হলেও

সারা জীবন দুঃখে রয়।


এদিক টানি ওদিক খোলে

জীবনটা কী বুঝি না

দীর্ঘ জীবন পেরিয়ে এলাম

এখন তো সুখ খুঁজি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা