× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিষ্ঠার পনেরোতে সিকৃবির কৃষ্ণচূড়া

সৈয়দ জাহিদ হাসান

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৬:২২ পিএম

প্রতিষ্ঠার পনেরোতে সিকৃবির কৃষ্ণচূড়া

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সক্রিয় সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ প্রতিষ্ঠার ১৫ বছর পার করেছে। দিনটি উদযাপনে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে র‍্যালি, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি প্রসাশনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখী চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক তিলোত্তম ভট্টাচার্য, অন্যান্য শিক্ষক।

কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে ছাত্ররা শুধু পড়াশোনা করতে আসে না। পড়াশোনার বাইরেও তাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারা, খেলাধুলা করা, নেতৃত্বের গুনাবলি সহ নানাধরণের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।  একটি ছাত্র যখন গ্রেজুয়েশন কমপ্লিট করে দেশের বাইরে উচ্চ শিক্ষা নিতে যায় বা দেশের মধ্যেই ভালো কোনো চাকরি করতে চায় তখন কিন্তু এই গুনাবলিগুলা খুব ভালোভাবেই মূল্যায়ন করা হয়। আর কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংগঠনটিও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামগ্রিক সাংস্কৃতিক মনোভাবাপন্ন করে গড়ে তোলা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিসহ তাদের শিক্ষা ও মননে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের ১৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে আমি এই সংগঠনের উত্তরোত্তর  কল্যান কামনা করি।

কৃষ্ণচূড়া সাংস্কৃতির সংগঠনের সভাপতি প্রফেসর ড. এম এম মাহবুব আলম বলেন, কৃষ্ণচূড়া সংগঠনটি ২০০৮ সালে আমাদের বর্তমান উপাচার্য মহোদয়ের হাত ধরে যাত্রা শুরু করেছিলো। ১৫ বছরের এই লম্বা যাত্রায় সংগঠনটি নানামূখী প্রতিকূলতা ও নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অতীতে সংগঠনটির সংগঠকেরা যেভাবে সংগঠনটিকে আগলে রেখেছে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে বিশ্বাস করি।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক কর্মী নিলোৎ পাল বলেন, সীমাহীন আনন্দে ভাসছি আমরা। বিশ্ববিদ্যালয়ের বয়সের সাথে পাল্লা দিয়ে আমাদের প্রাণপ্রিয় সংগঠন ১৫ টা বছর পাড়ি দিলো। এই দীর্ঘ পথ অতিক্রম করতে নিজেদের মত করে রাস্তা বানাতে হয়েছে। পথিমধ্যে ঝড় ঝাপটা ছিলো নিত্যদিনের সঙ্গী। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৩ মাসের মাথায় ২০১৭ সালে কৃষ্ণচূড়ার সাথে আমার যাত্রা শুরু। শিল্পী হিসেবে যুক্ত হলেও ক্রমশ সাংগঠনিক কাজে সহযোগিতা করার চেষ্টা করে চলছি। সংগঠনের পনেরো বছরের মধ্যে ৬ বছর একসাথে সুখ-দু:খের সঙ্গী হওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। আনন্দ ও আবেগের সাথে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি আমরা। সেই সাথে সামনের দিনগুলোতে আরো সমৃদ্ধ হওয়ার চেষ্টা চলমান থাকবে। শুদ্ধ ও সুস্থ বাংলা সংস্কৃতি চর্চায় আমরা শুরু থেকেই তৎপর এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে আশা রাখছি। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা কামনা করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও কেক কাটা শেষে সিকৃবি উপাচার্য, সংগঠনটির সদস্য, ও আমন্ত্রিত অতিথিরা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে একটি কৃষ্ণচূড়া সহ মোট তিনটি গাছ রোপন করেন। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চ মাতায় সংগঠনটির সাংস্কৃতিককর্মীরা।

‘তারুণ্যের ছোঁয়ায় নতুন সূর্যোদয়, আলোকিত সমাজ গড়ার অটুট প্রত্যয়’ স্লোগানে ২০০৮ সালের ১৫ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ। যাত্রার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ। এছাড়াও শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার কাজ করে যাচ্ছে সংগঠনটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা