× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেস ট্যুরিজম

ভ্রমণে নতুন গন্তব্য মহাকাশ

ফারহাত মাইশা অর্পা

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৩:২২ পিএম

ভ্রমণে নতুন গন্তব্য মহাকাশ

মহাকাশ ভ্রমণের রোমাঞ্চকর অনুভূতি যদি আপনিও উপভোগ করতে চান, তবে জেনে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মহাকাশ পর্যটকদের মহাকাশ ভ্রমণের খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত জানিয়েছেন ফারহাত মাইশা অর্পা

সমুদ্র বা পাহাড়ে ঘুরেছেন তো অনেকবারই। তবে এবার প্রকৃতি বা কোনো রিসোর্ট নয়, বলব স্পেস ট্যুরিজম বা মহাকাশ ভ্রমণ নিয়ে। মূলত স্পেস ট্যুরিজমের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। যেমন- অরবিটাল ভ্রমণ, সাব-অরবিটাল ভ্রমণ ও চাঁদে ভ্রমণ। শুধু বিনোদন ও মনের কৌতূহল মেটাতে মহাকাশ ভ্রমণ করাকে মহাকাশ পর্যটন হিসেবে বিবেচনা করা হয়। 

মহাকাশ ভ্রমণের আগে যা জানতে হবে

  • মহাকাশ ভ্রমণের আগে নিতে হবে পরিপূর্ণ প্রশিক্ষণ। মহাকাশ পর্যটক হিসেবে মহাকাশ ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ট্যুরিস্ট এজেন্সির তত্ত্বাবধানে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে। ফলে সময় লাগবে কয়েক মাস। চাঁদে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হবে, কেননা ভ্রমণটি দীর্ঘ হতে পারে। তাই সব ধরনের সতর্কতা অবলম্বন করে পাড়ি জমাতে হবে মহাকাশ ভ্রমণে। এ ছাড়াও মহাকাশে পা রাখার পর থেকে আপনি স্পেস সিকনেস অনুভব করতে পারেন। এই স্পেস সিকনেসের সঙ্গে কীভাবে মোকাবিলা করে মহাকাশে টিকে থাকতে পারবেন, সে সম্পর্কেও দেওয়া হবে প্রয়োজনীয় দিকনির্দেশনা। 
  • মহাকাশ ভ্রমণের আগে অবশ্যই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করতে হবে। আপনার শারীরিক ও মানসিক সক্ষমতা বিবেচনা করে মহাকাশ ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রস্তুতি নেওয়ার সময় আপনার দৈনন্দিন জীবনধারায় বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিপূর্ণ রুটিন ও স্বাস্থ্যসম্মত খাদ্য খাবার তালিকার জন্য নির্বাচন করতে হবে। যারা উচ্চ রক্তচাপ কিংবা অ্যারিথমিয়া রোগে ভুগছেন তাদের অবশ্যই কোলেস্টেরল ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। হার্টকে সুস্থ ও রক্তচলাচল স্বাভাবিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা যেতে পারে, এতে শরীর সুস্থ থাকবে ও অতিরিক্ত ফ্যাট শরীর থেকে বেরিয়ে পড়বে।  
  • আপনি যদি মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে শুরু থেকেই আপনাকে ওজনহীনতায় অভ্যস্ত হতে হবে। যেহেতু মহাকাশে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না বললেই চলে, তাই ওজনহীনতা অনুভব হবে। মহাকাশে আপনার নিজেকে ওজনহীন মনে হবে, যেমনটা মনে হয় যখন আপনি পানিতে সাঁতার কাটেন। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে আপনি এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্থ হয়ে উঠবেন। মহাকাশ পর্যটকদের ওজনহীনতা অনুভবের একটি চমৎকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নাসা। নাসার একটি বিশাল পুলের মধ্যে তৈরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি লাইফ-সাইজ মডেল রয়েছে, যাতে মহাকাশচারীরা পানির নিচে স্পেসওয়াক অনুশীলন করতে পারবেন, যা একটি দারুণ ব্যাপার। 
  • নভোচারীরা মহাকাশে প্রতিদিন আট ঘণ্টা ঘুমাতে পারবেন। ঘুমানোর জন্য ব্যবহার করতে হবে স্লিপিং ব্যাগ। ঘুমানোর সময় স্লিপিং ব্যাগটিকে কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে রাখতে হবে, যাতে করে আপনি ছিটকে উড়ে গিয়ে কোনো আঘাত না পান। নভোচারীদের জন্য মহাকাশে ঘুমানো একটি চ্যালেঞ্জিং ব্যাপার অবশ্যই। 

মহাকাশ ভ্রমণে যাবেন যেভাবে 

মহাকাশ ভ্রমণের জনপ্রিয়তা ও চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বর্তমান বিশ্বে মহাকাশ ভ্রমণ বেশ জনপ্রিয়তা লাভ করছে। তাই মহাকাশ ভ্রমণকে কেন্দ্র করে স্পেস ট্যুরিজম কোম্পানিগুলো গড়ে উঠছে। ইতোমধ্যে বেশ কিছু স্পেস ট্যুরিজম কোম্পানি সফলতা পেয়েছে। এদের মধ্যে রয়েছে- Virgin Galactic, SpaceX, Blue Origin, Orion Span Boeing, Space Adventures, Zero 2 Infinity. 

এসব স্পেস ট্যুরিজম কোম্পানিগুলো মহাকাশ ভ্রমণের সুযোগ দিয়ে থাকে পর্যটকদের। প্রয়োজনীয় সব সেবা ও প্রশিক্ষণ এ প্রতিষ্ঠানগুলো পর্যটকদের দিয়ে থাকে। এ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে মহাকাশ ভ্রমণসংক্রান্ত সব ধরনের তথ্য ও অন্যান্য স্পেস ট্যুরিজম সেবা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা