× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

৪শ বছর পুরোনো নাইকি সু!

তানিয়া আক্তার

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:৫১ পিএম

৪শ বছর পুরোনো নাইকি সু!

বিশ্বখ্যাত জুতা প্রস্তুতকারী কোম্পানি নাইকি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। আজ থেকে ৫৯ বছর আগে। যদি বলা হয়, সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ৪শ বছর পুরোনো একটি নাইকি সু, কেমন লাগবে শুনতে!

তবে কি টাইম ট্রাভেলের মাধ্যমে এমনটা ঘটল! বাস্তবে এমনটা না ঘটলেও এর কাছাকাছি একটি বিষয় নজরে এসেছে লন্ডনের শিল্পপ্রেমিকদের চোখে। ১৭শ শতকে আঁকা প্রায় ৪শ বছর পুরোনো পেইন্টিংয়ের কারণে এ বিষয়টি আলোচনায় আসে।

ডাচ মাস্টার শিল্পী ফার্দিনান্দ বোলের আঁকা ‘পোর্ট্রেট অব ফ্রেডরিখ স্লুইসকেন’ শিরোনামের একটি ছবিতে কিশোর বয়সি এক ছেলের জুতায় নাইকি লোগোর দেখা মেলে। এমন ঘটনা অসম্ভব মনে হলেও বাস্তবে ঘটেছে তাই।

লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে থাকা ওই চিত্রকর্মে নাইকির লোগো চোখে পড়ে প্রথম ফিয়োনা ফসকেট নামের ৫৭ বছর বয়সি এক নারী ও তার ২৩ বছর বয়সি মেয়ে হোলির চোখে।

পরে গ্যালারি থেকে এই ছবিটি নিয়ে টুইট করা হয়। টুইটে বলা হয়, ‘এই ছবিতে আধুনিক সময়ের কোন বিষয়টি আপনার চোখে পড়ছে।’ এর পর ছবিটি সাধারণের নজরে আসে। অনেকে বলেন, শিল্পী ফার্দিনান্দ বোল আসলে টাইম ট্রাভেল করেছিলেন! নচেৎ এমনটা ঘটার কারণ কী? 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা