× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

মৃত্যুমুখ থেকে বোস্টন ম্যারাথনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:৪৮ পিএম

মৃত্যুমুখ থেকে বোস্টন ম্যারাথনে

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা ৩৫ বছর বয়সি র‌্যাচেল ফস্টার। স্বামীর সঙ্গে ইলেকট্রিক বাইকে ঘুরতে বের হয়েছিলেন গেল বছরের নভেম্বর মাসে। আনন্দের উপলক্ষ যে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তা কে জানত!

দুর্ঘটনায় পতিত হয়ে মাথায় দারুণ আঘাত পান র‌্যাচেল, পাশাপাশি ভাঙে শরীরের ১৭টি হাড়। ডাক্তাররা তার মাথার খুলির বড় একটা অংশ প্রতিস্থাপন করেন। ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য করতে হয় বেশ কয়েকটি অপারেশন। এ অবস্থায় তাকে কোমায় থাকতে হয় ১০ দিন।

ডাক্তাররা যখন প্রায় আশা ছেড়েই দিচ্ছিলেন, তখন প্রায় অলৌকিকভাবে জীবনে ফিরে আসেন র‌্যাচেল। ডিসেম্বর-জানুয়ারি মাস প্রায় পুরোটাই কাটাতে হয় বিছানায়। এর পর ধীরে ধীরে আবার হাঁটা শুরু করেন। র‌্যাচেলের ভাষায়, ছেলেবেলার মতো নতুন করে আবার হাঁটার প্রশিক্ষণ নিতে হয়।

অবাক করার বিষয় হলো, মৃত্যুমুখ থেকে ফিরে এসে র‌্যাচেল চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত বোস্টন ম্যারাথন সম্পূর্ণ শেষ করেছেন। এর আগেও ১০টি ভিন্ন ভিন্ন ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। র‌্যাচেল ফস্টারের এ ঘটনা বেশ আলোড়ন তোলে। ইচ্ছাশক্তিতে বলীয়ান হয়ে অসাধ্য সাধনের নজির গড়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা