বেণীমাধব সরকার
প্রকাশ : ১০ জুন ২০২৩ ১২:৩০ পিএম
দুঃসহ দাবদাহ, উত্তাপ অতি
থেমে যায় জীবনের স্বাভাবিক গতি।
রেকর্ড ভেঙে তাপ উচ্চেতে ওঠে
প্রাণ আজ ওষ্ঠাগত গরমের চোটে।
মাথা থেকে দরদর ঝরে পড়ে ঘাম
হিটস্ট্রোকে কেউ কেউ ছাড়ে ইহধাম।
কাঠফাটা রোদ্দুরে চান্দিটা জ্বলে
মানুষ স্বস্তি খোঁজে গিয়ে বটতলে।
এরই মাঝে বিদ্যুৎ লুকোচুরি খেলে
টুপ করে চলে যায় বিপদেতে ফেলে।
মাথার ওপর ফ্যানটা ঘোরে না যে আর
জ্বলে পুড়ে একেবারে হই ছারখার।