× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছড়া--কবিতা

তোমাদের লেখা ছড়া-কবিতা

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১০:০২ এএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১০:৪৫ এএম

ছড়া--কবিতা

শহরের গল্প
রিজওয়ান মুহাম্মাদ আবুজর

এই শহরে চাঁদ লুকিয়ে কোথায় থাকে জানো?
সূর্যোদয়ের রৌদ্র ঝিলিক একটু ধরে আনো!

এই শহরে পাখপাখালি
গায় না কেন সুরে?
জোনাক দলের আলোর মিছিল
থাকে কোন্ সে দূরে?

এই শহরে শিশিরভেজা
সকাল আছে নাকি?
কৃষক চাচা, খড়ের মাচা
আজও দেখা বাকি!

এই শহরে সবুজ-হলুদ
পাইনি দেখা মাঠের
পাইনি দেখা এই শহরে
নৌকা, নদীর ঘাটের।

এই শহরে পাইনি খুঁজে মায়ের সেরা ছবি
থাকতাম যদি গাঁয়ে, দেখতাম প্রিয় সবি।

অষ্টম শ্রেণি
সোনামুখী হাইস্কুল, কাজিপুর, সিরাজগঞ্জ



পরীক্ষা
হিরণ্ময় সাহা নক্ষত্র

পরশু শুরু পরীক্ষা
ভালো লাগে না
ইচ্ছা করে পালিয়ে যাই
মেলে পাখির ডানা।

তবে সেই ডানা পেতে হলে
পাখি হওয়া চাই
আমরা অতি মানুষছানা
তাই কোনো আশা নাই।

তাহলে এবার পায়ে হেঁটে
চেষ্টা করে দেখি
স্কুল থেকে দূরে কোথাও
যেতে পারি নাকি।
পরে আবার দেখা হবে
পরীক্ষার শেষ হলে
পরীক্ষা দিতে যাই মনোযোগ দিয়ে
বাবার সাথে ঘুরে বেড়াব প্রাণ খুলে

পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়
শঙ্কর, ধানমন্ডি, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা