× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রান্নাঘর থাকুক পরিষ্কার

সানজিদা হুমায়রা

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৩:৪৯ পিএম

রান্নাঘর থাকুক পরিষ্কার

খাবার তৈরি করার জন্য প্রয়োজন হয় অনেক জিনিসপত্রের। রান্না করার বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সিঙ্ক, কিচেন টপ ব্যবহার হয় প্রতিদিন। এসবের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। না হলে থাকবে অসুস্থ হওয়ার আশঙ্কা। তাই কীভাবে রাখবেন রান্নাঘরকে স্বাস্থ্যকর, জেনে নিন-

দুর্দান্ত রেসিপি দেখে একটা পদ বানিয়ে ফেললেন, পরম যত্নে সাজিয়ে সেটা পরিবেশনও করলেন। এদিকে যেখান থেকে তৈরি হয়ে বের হলো আপনার সাধের খাবারটা, অর্থাৎ রান্নাঘর- সেটাই আছে সবচেয়ে অপরিষ্কার। কোথাও পড়ে সবজির খোসা, তো কোথাও ছলকে পড়েছে রান্নার ঝোল। রান্নাঘরের সিঙ্ক, কিচেন টপ থেকে কাঁচা সবজি সঠিকভাবে পরিষ্কার না করলে আশঙ্কা থেকে যায় নানারকম রোগ ছড়িয়ে পড়ার। কীভাবে রাখবেন রান্নাঘর পরিষ্কার ও স্বাস্থ্যকর- রইল সহজ কিছু সমাধান।


  • রান্নাঘরের মেঝে এক কথায় জীবাণু বিস্তারের উৎস। তাই সপ্তাহে অন্তত একদিন গরম সাবান পানি দিয়ে পরিষ্কার করুন মেঝে। রান্নাঘরের মেঝে বা অন্য যেকোনো অংশ ডিসইনফেক্ট করতে ব্যবহার করতে পারেন বেকিং পাউডার, ভিনিগার, ডিশ সোপ ও উষ্ণ গরম পানির মিশ্রণ।
  • রান্নাঘরে সবচেয়ে বেশি কাজ হয় কিচেন টপে। ফলে প্রতিদিন নানারকম খাবার পড়ার ফলে সেখানে জন্মাতে শুরু করে ব্যাকটেরিয়া। ডিম, কাঁচা মাংস, পালংশাক লেটুস ইত্যাদি থেকে কিচেন টপে ছড়িয়ে পড়ে স্যালমোনেলা বা ই কোলাই। ক্ষতিকর এই ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে নিয়মিত কিচেন টপ পরিষ্কার করা দরকার। সম্ভব হলে প্রত্যেকবার রান্নার পরই পরিষ্কার করে নিন কিচেন ওয়র্কটপ।
  • অন্য সমস্ত কিছু নিয়মিত পরিষ্কার করা হলেও অবহেলিত থেকে যায় বাসন মোছার কাপড় অর্থাৎ ডিশক্লথ বা স্পাঞ্জ। অসুস্থ হওয়া থেকে বাঁচার জন্য উষ্ণ গরম পানিতে ক্লোরিন ব্লিচ মিশিয়ে তাতে ধুয়ে নিন ডিশক্লথ। তবে ডিসইনফেক্ট করার পরেও কাপড়টি থেকে দুর্গন্ধ বের হলে বুঝতে হবে সেটা এবার বদলানোর সময় এসেছে।
  • বাজার থেকে আনা কাঁচা ফল, সবজি রান্নার আগে ধুয়ে নিন ভালো করে। মোটা খোসাযুক্ত ফল বা সবজির জন্য ব্যবহার করতে পারেন ভেজিটেবল ব্রাশ। ব্রকলি বা ফুলকপি রান্নার আগে মিনিট দুয়েক ভিজিয়ে রাখুন অল্প হলুদ দেওয়া পানিতে। সবুজ শাকপাতার মতো সবজি পরিষ্কার করতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন ঠান্ডা পানি অথবা ভিনিগার মেশানো পানিতে। মিশ্রণ থেকে তোলার পর সাধারণ পানিতে একবার ধুয়ে নিতে হবে।
  • রান্নাঘরে প্রতিদিন যে কাটিং বোর্ড ব্যবহার করা হয়, তাতে ব্যাকটেরিয়া থাকে অনেক। ফলে সেটিকে পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকবার ব্যবহারের পর কাটিং বোর্ডটিকে সাবান পানি দিয়ে ধুয়ে মুছে নিন ভালো করে। এ ছাড়াও সপ্তাহে একদিন ক্লোরিন ব্লিচ মেশানো পানি দিয়ে স্যানিটাইজ করতে হবে বোর্ডটিকে। ক্লোরিন ব্লিচ করার পর গরম পানিতে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
  • রান্নাঘরকে পোকামাকড়-মুক্ত রাখা খুবই দরকার। দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে রান্নাঘরের বিভিন্ন কোণায় লেবুর টুকরো ছড়িয়ে রাখুন। চিনির কৌটায় লবঙ্গ ফেলে রাখলে পিঁপড়ে আসবে না। পুদিনা ও তুলসী পাতার গন্ধে মাছি আসে না। তাই যেখানে মাছি আসে, সেখানে পুদিনা বা তুলসী পাতা রেখে দিতে পারেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা