ফারুক মাহমুদ
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১২:৩৪ পিএম
শিল্পের পতি ওরা
সুশীল, রথী ওরা
অর্থের গতি ওরা
ধরে রাখে নিজেদের মুঠিতে
কত ধনে কত চাল
বেঁধে দেয়। দেয় চাল
বাজারের ঘুঁটিতে
যত পায় আরও চায়
লুটেপুটে সবই খায়
তবু নাকি খালি পেট
সিন্ডিকেট! সিন্ডিকেট!!