সুবীর বসাক
প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৪:১৮ পিএম
উপরেরটা খামু আবার
নিচেরটাও খামু
‘কুচপরোয়া নেহি’ তো ভাই
আমার আছে মামু।
নদী দখল জমি দখল
দখল করি চর
পরের গৃহ গুঁড়িয়ে দিয়ে
বাঁধি নিজের ঘর।
বুক ফুলিয়ে ঘুরে বেড়াই
চলি খুঁটির জোরে
ধান্ধাবাজি করতে পথে
নামছি প্রতি ভোরে।
চেয়ার ছেড়ে দাঁড়ায় সবে
যখন যেথা যামু
একটাই তো আছে কারণ
আমার আছে মামু।