× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছড়া--কবিতা

তোমাদের ছড়া-কবিতা

প্রকাশ : ০২ জুন ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১০:৪১ এএম

অলংকরণ: তাসফিয়া আক্তার, পঞ্চম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়

অলংকরণ: তাসফিয়া আক্তার, পঞ্চম শ্রেণি বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়

মিষ্টি মেয়ে বৃষ্টি
মুজাহিদুল ইসলাম

বৃষ্টি নামের মিষ্টি মেয়ে ঝুমঝুমাঝুম নাচে
টিনের চালে ব্যাঙের ছাতায় দূরের শিমুল গাছে।
সবুজ মাঠে নদীর ঘাটে গাছের কঁচিপাতায়
অপূর্ব সেই দৃশ্য আমি আঁকি মনের খাতায়।

বৃষ্টি এলে দস্যিছেলের দস্যিপনা শুরু
মেঘ ডাকলেই মনটা করে ভয়ে দুরুদুরু।
পথের কাদায় সবাই মিলে গড়াগড়ি করে
উপুড় হয়ে পিছলে কাদায় ধপাস করে পড়ে।

বৃষ্টি নামের মিষ্টি মেয়ে আকাশ ফুঁড়ে নামে
প্রকৃতিতে সুখের চিঠি পাঠায় রঙিন খামে।
মনের যত ক্লান্তি আছে সাফ করে দেয় ধুয়ে
যায় কেটে যায় অলস লোকের সারাটা দিন শুয়ে।
নবম শ্রেণি, শেরউড ইন্টারন্যাশনাল স্কুল, শেরপুর, বগুড়া


মা ও তিশমা
আদনান আল ফাহাদ

আচ্ছা!
বৃষ্টি মেঘের বাচ্চা!
টুপুরটুপুর শব্দ করে
টিনের চালে বৃষ্টি ঝরে
কেমন হবে বৃষ্টি পানি
গ্লাস ভরে নিই একটুখানি
বানাবে মা লাচ্ছা।

মা বলল, তিশমা
বৃষ্টিপানি বরফ, চিনি
দই মিশিয়ে নিস মা...
চতুর্থ শ্রেণি, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা