আহমেদ সাব্বির
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১২:৫০ পিএম
তিল থেকে তাল হয়
তাল থেকে তিল!
মুখ ফুটে সব কথা
বলা মুশকিল।
মুখ কারও কূটচালে
করে নিশপিশ
মুখভরা মধু যার
অন্তরে বিষ।
মুখ যার মারমুখী
মান তার কম।
মুখপোড়া, মুখচোরা
দেখি হরদম।
মুখ কারও চুলকায়
মুখ কারও ঝাল
মুখ ফসকিয়ে গেলে
বাধে গোলমাল।