× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাদু সংবাদ

শরীরের ৯৬ শতাংশ জুড়েই যার ট্যাটু!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৩:০৭ পিএম

শরীরের ৯৬ শতাংশ জুড়েই যার ট্যাটু!

মানুষের কত রকমেরই না শখ থাকে। শখের বসে অনেকে করে থাকেন অনেক পাগলামিও। যেমন ধরুন শরীরে ট্যাটু করার শখ থাকে কারও। তাই বলে শরীরজুড়েই কেউ যদি ট্যাটু আঁকেন, সেটা কেমন হয়!

বাস্তবে ঘটেছেও এমনটাই। কানাডার রেমি নামের এক রন্ধনশিল্পী, যিনি তার শরীরের ৯৬ শতাংশ আবৃত করেছেন ট্যাটুর মাধ্যমে। প্রায় আড়াই বছরের এই যাত্রায় রেমি তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অধিকাংশ জায়গাই কালো রঙ করে নিয়ে তার ওপর ফুল, মাথার খুলি, চোখসহ নানা বিষয়ের ট্যাটু এঁকেছেন।

রেমি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে তার নতুন ট্যাটুর কিছু ছবি শেয়ার করেছেন তার অনুসারীদের সঙ্গে। ইনস্ট্রাগ্রামে রেমির দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। নতুন ছবিগুলো মুহূর্তের মধ্যেই আলোচনার জন্ম দেয়। অনেকেই তাকে এই কষ্টকর যাত্রার জন্য শুভকামনা ও শুভেচ্ছা জানান। অনেকে আবার সমালোচনাও করেন।

এক সন্তানের জনক রেমি ভবিষ্যতে আরও নতুন নতুন ট্যাটু আঁকতে চান। এমনকি ট্যাটুগুলো যেন নতুনের মতো দেখায়- এ জন্য তিনি একটি ট্যাটুই করেছেন বশে কয়েকবার!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা