× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমের কথা

সুমিতা রাণী

প্রকাশ : ২৬ মে ২০২৩ ০৮:১৯ এএম

অলংকরণ: অর্নিলা ভৌমিক , নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যন্ড কলেজ

অলংকরণ: অর্নিলা ভৌমিক , নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যন্ড কলেজ

গাছের ডালে বসলে পাখি
ল্যাংড়া আমের অভিযোগ,
একটা বিষয় ভেবেই নাকি
যাচ্ছে বেড়ে মনের রোগ।

স্বাদের বেলায় সুনাম আছে
সবার কাছে কদর বেশ,
ল্যাংড়া কেন নাম হয়েছে
এটাই ভেবে দুঃখের শেষ।

সবার কত নাম বাহারি
আম্রপালি, ক্ষীরশাপাত,
বউ ভুলানি, বৃন্দাবনি
জানতে পাবে নানান জাত।
অমৃত ভোগ, কাজল ফজলি
সিন্দুরি আর গোলাপ খাস,
আলম শাহি, চম্পা, চেপি
হিমসাগর ও গোলাপ বাস।

চিনিপাতা, কলাচিনি
মিছরি দানা, লতারাজ,
মোহনভোগ ও সূর্যপুরী
সবার দেখি নামের রাজ!

পাখি হেসে বলল শেষে
নামে কিইবা আসে যায়,
হাঁড়িভাঙা, ল্যাংড়া ঠিকই
গুণের জোরে কদর পায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা