× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিচুর উপকারিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১২:৫১ পিএম

লিচুর উপকারিতা

গ্রীষ্মকাল মানে নানা ধরনের রসালো ফলের সমারোহ। এমন একটি দারুণ রসালো ও সুস্বাদু ফল লিচু। খুব অল্প সময়ের জন্য লিচু পাওয়া যায় এবং এর উপকারিতা অনেক। পরামর্শ  দিয়েছেন পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।

পুষ্টিগুণ : লিচু খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এ ছাড়া রয়েছে ফলিক অ্যাসিড ও আয়রন, যা রক্তস্বল্পতা দূর করতেও দারুণ কার্যকর। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-সি থাকায় গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লিচুর জুরি নেই। এ ছাড়া কিছু প্রোটিন, সামান্য ফ্যাট ও কার্বোহাইড্রেটও রয়েছে এতে। ১০০ গ্রাম লিচুতে প্রায় ৬৬ কিলো ক্যালোরি পাওয়া যায়। 

সৌন্দর্য বৃদ্ধিতে : চুল ও ত্বকের যত্নে যাদের সব সময়ই বাড়তি চিন্তা থাকে, তাদের জন্য লিচু কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি যেহেতু সারা বছর পাওয়া যায় না, তাই এ সময়ে পর্যাপ্ত পরিমাণে রেখে লিচু খাওয়া উচিত। ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে এটি বেশ উপকারী। লিচু ত্বকের সানবার্ন দূর করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

স্বাস্থ্য ভালো রাখতে : ক্যানসার প্রতিরোধে লিচুর যথেষ্ট ভূমিকা রয়েছে। এ ছাড়া এটি হার্ট ভালো রাখতে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে। ওজন নিয়ে চিন্তা যাদের, তারা প্রায়ই দুশ্চিন্তায় পড়ে যান মিষ্টি ফল লিচু খেতে পারবেন কি না। প্রকৃত অর্থে লিচু ওজন কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ৩-৪টি লিচু এই সময়ে গ্রহণে ওজন বাড়ার বাড়তি দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে গরমের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে শিশু, বয়স্ক ব্যক্তি, এমনকি পেটের গোলযোগের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের প্রতিদিন প্রচুর পরিমাণ লিচু খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গবেষণায় দেখা গেছে, একসঙ্গে প্রচুর পরিমাণ লিচু খেলে নানাবিধ শারীরিক অসুবিধার আশঙ্কা থাকে। বেশি পরিমাণ গ্রহণে দেহে টক্সিন সৃষ্টি হতে পারে। তাই লিচু একসঙ্গে অনেক না খাওয়াই ভালো। এ ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি লিচু গ্রহণ যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা