× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বকের যত্নে ভিটামিন সি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৩ ১২:৫৯ পিএম

ত্বকের যত্নে ভিটামিন সি

ভিটামিন সি একটি বিজ্ঞান-সমর্থিত উপাদান, যা ত্বকের বার্ধক্য কমাতে, সূর্যের ক্ষতি রোধ করতে এবং বলিরেখা দূর করতে সহায়তা করে। কালো দাগ এবং ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্ষতিকারক বিষাক্ত পদার্থের সঙ্গে লড়াই করে এবং বায়ুদূষণের মতো বাহ্যিক উৎস থেকে ত্বককে রক্ষা করে । পরামর্শ দিয়েছেন ফার্মাসিস্ট শহিদুল্লাহ মাসুদ।


ভিটামিন সি ও ত্বকের উপকারিতা

  • ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণিত ভিটামিন সি ত্বকের বলিরেখা কমায়। একটি সমীক্ষায় দেখা যায়, অন্তত তিন মাস ধরে ভিটামিন সি ফর্মুলেশনের দৈনিক ব্যবহারে মুখ এবং ঘাড়ের সূক্ষ্ম এবং মোটা বলিরেখা দূর হয়। সঙ্গে সামগ্রিক ত্বকের গঠন এবং চেহারা উন্নত করে। 
  • ভিটামিন সি একটি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিনের সংমিশ্রণে ব্যবহার করা হলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতেও সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে অন্যান্য সাময়িক উপাদান যেমন ফেরুলিক অ্যাসিড এবং ভিটামিন ই-এর সঙ্গে ভিটামিন সি মেশালে এটি ত্বকের লালভাব হ্রাস করতে পারে। এ ছাড়া ক্ষতিকারক সূর্যরশ্মির কারণে ত্বককে দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।
  • ভিটামিন সির অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ত্বকের মধ্যে সিবাম (তেল) উত্পাদন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ফলে ব্রণের ক্ষত কমিয়ে দেয়। 

ভিটামিন সি কোথায় পাবেন 

মূলত ফল এবং কাঁচা সবজি হচ্ছে ভিটামিন সির মূল উৎস। কিছু ফল ও শাকসবজি যেমন- লেবু, কমলা, পেয়ারা, ব্রকোলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই ভিটামিন সি পেতে এসব খাওয়া যেতে পারে। এগুলো থেকে পরিপূর্ণ ভিটামিন পেতে হলে কাঁচা অবস্থায় খাওয়া বেশি ভালো। এ ছাড়া ভিটামিন সি সিরাম বা অন্যান্য স্কিন কেয়ার পণ্যে পাওয়া যায়। আপনারা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে এবং নিজে যাচাই করে ভিটামিন সি পণ্য কিনতে পারেন। কেনার আগে পণ্যের লেবেলে দেখে নেবেন এর উপাদান। যেমন- একটি ক্লিনিক্যাল ফর্মুলেশন, যাতে ভিটামিন সি (এল-অ্যাসকরবিক অ্যাসিড) সক্রিয় ফর্ম রয়েছে। যার শক্তি ১০ শতাংশ থেকে ২০ শতাংশ এবং একটি পিএইচ ৩.৫-এর চেয়ে কম। এই তথ্যগুলো প্রস্তুতকারকের ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারেন।

যারা ভিটামিন সি পণ্য ব্যবহার করবেন না

ভিটামিন সি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য প্রেস্ক্রাইব করা হয়, শিশুদের জন্য নয়। এই পণ্য কেনার আগে সব সময় উপাদান তালিকা পড়ে নিন। কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকলে, ব্যবহারের আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ব্রণপ্রবণ বা তৈলাক্ত ত্বক হলে ভিটামিন সি-সমৃদ্ধ পণ্য ব্যবহার করতে পারেন। 

যেভাবে ব্যবহার করবেন

সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একটি মৃদু ক্লিনজার ব্যবহার করুন। মুখে এবং ঘাড়ে ভিটামিন সি সিরামের কয়েক ফোঁটা লাগিয়ে নিন। এটি ব্যবহারে ত্বক হালকা ও ফ্রেশ লাগবে। এরপর ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন মেখে নিন। প্রথম দিকে এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এরপর ত্বকে সহ্য হয়ে গেলে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। নিয়মিত ব্যবহারে তিন মাসের মধ্যে দেখতে পাবেন পরিবর্তন। যদি কোনো অস্বস্তি বা জ্বালা অনুভূত হয়, তা হলে ভিটামিন সি ব্যবহার বন্ধ করুন এবং চিকিত্সকের পরামর্শ নিন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা