× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফলাফল

ব্রত রায়

প্রকাশ : ২১ মে ২০২৩ ১২:২৩ পিএম

ফলাফল

জাম খাবে? না লিচু খাবে? কাঁঠাল? নাকি আম?

হাটবাজারে গেলেই এখন যায় লেগে গ্যাঞ্জাম!


কলার কথা বলার কথা, ওই দ্যাখো জামরুল

সস্তা, সরস- যে খায় না তা, সেই তো করে ভুল!


মিষ্টি-টকের সমন্বয়ে দশের ভেতর দশ

কে পায় জানো? জানলে বলো। নামটি আনারস!


যেমন যাদের রুচি এবং যেমন যাদের বুঝ

কেউ যদি বা বাঙ্গি কেনে, কেউ কেনে তরমুজ!


কাউ রয়েছে, ডেউয়া আছে, পাচ্ছ দেশি গাব

গ্রীষ্ম মানে ফলপ্রেমীদের লাভের ওপর লাভ!


নরম শাঁসের পরম স্বাদে ওই যে পানিতাল

ফলের দলে চলছে এখন মহোৎসবের কাল।


ফল মেটাবে পানির অভাব, জোগায় ভিটামিনও

টাটকা ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।


দেশটা গরিব পয়সাটাকায়, গরিব সে নয় ফলে

এই ফলে কেউ বিষ মেশালে রাগে শরীর জ্বলে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা