× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশেষ আয়োজন

সবচেয়ে দামি ৫ চা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৭:৩৮ পিএম

সবচেয়ে দামি ৫ চা

উৎপাদন ও তৈরি প্রক্রিয়াজাত কৌশলের কারণে কিছু চায়ের দাম শুনলে মাথা ঘুরে যায়। এমন পাঁচটি সর্বাধিক দামি চায়ের কথা জেনে নেওয়া যাক...


দা হং পাও চা

দা হং পাও চা চীনের মিং রাজবংশের সময়ও পাওয়া যেত। যার প্রতি কেজির মূল্য সোয়া মিলিয়ন ডলারেরও ওপরে। এই চা এত মূল্যবান হওয়ার প্রধান কারণ, এটি সংগ্রহ করা হয় প্রায় ৩০০ বছরেরও বেশি পুরোনো চায়ের গাছ থেকে। 



পান্ডা ডাং চা
পান্ডার মল দিয়ে চাষ করা হয় বলে এর নাম পান্ডা ডাং চা। এই  প্রতি কেজির মূল্য ৭০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। চীনের সিচুয়ান প্রদেশে বিশেষ চাষের মাধ্যমে খুব অল্প পরিমাণে এই চা প্রস্তুত করা হয়। 


ইয়েলো গোল্ড-টি বাডস

ইয়েলো গোল্ড-টি বাডসের প্রতি কেজির মূল্য ২৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ ২৫ লাখ টাকা। এত দামের কারণ, এ গাছ থেকে যখন পাতা গজানোর পর ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া হয়।  পাতা সংগ্রহ করতে ব্যবহার করা হয় স্বর্ণের কাঁচি। 



পিজি টিপস ডায়মন্ড-টি ব্যাগ

২০০৫ সালে পিজি টিপস চা কোম্পানির ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষে এই চা বাজারজাত করে। প্রতি প্যাকেটের মূল্য ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা।  প্রতিটি টি ব্যাগে রয়েছে ২৮০ টুকরো ২.৫৬ ক্যারেটের হীরা। 



ভিন্টেজ নার্সিসাস চা

চীনের উয়ি পাহাড়েই প্রথম পাওয়া যায় এই চা। যা সংগ্রহ করা হয় গাছের হলুদ রঙের কুঁড়ি থেকে। এর স্বাদ স্তরে স্তরে পরিবর্তিত হয়। প্রতি কেজি ভিন্টেজ নার্সিসাস চায়ের মূল্য সাড়ে ৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মূল্যে প্রায় ৫ লাখ টাকা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা