× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রীষ্মের ছড়া-কবিতা

শ্রেয়সী সাহা, রণবীর আখতার শাওন, তাওফিকা তাবাসসুম শর্মীম, প্রিয়ব্রত চক্রবর্ত্তী

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১০:৪১ এএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১০:৫০ এএম

গ্রীষ্মের ছড়া-কবিতা

গ্রীষ্মের সুঘ্রাণ
শ্রেয়সী সাহা
প্রভাত হলে উঠব জেগে
দেখব কত ফুল,
পাঠশালার সময় এগিয়ে এলে
বাঁধি আমার চুল।

যেতে পথে আজ উড়ছে দেখি
আকাশে নানান পাখি,
সেই দেখে বেশ লাগছে খুশি
সুখেরই রঙ মাখি।

গ্রীষ্মকালে বাংলায় আসে
আমের সঙ্গে জাম,
ধানের গন্ধে মো মো মাঠপ্রান্তর
কৃষকেরা ঝরায় ঘাম।
 
গ্রীষ্ম এলে কৃষক হাসে
কণ্ঠে নতুন সুর,
সোনার ধানের মধুর ঘ্রাণ
ছড়ায় বহুদূর।
সপ্তম শ্রেণি
উইলস্ লিটল্ ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


ফল খেয়ে ফুরফুরে
রণবীর আখতার শাওন
আম খাই জাম খাই
কত মজা পাই
কাঁঠালের ঘ্রাণে কোনো
তুলনা যে নাই।

লিচু খাই আতা খাই
বাড়ে কত বল
প্রিয় জ্যৈষ্ঠের
আরও আছে ফল।

বাবা খায় বোন খায়
আরও খায় মা যে
ফল খেয়ে ফুরফুরে
মন দেই কাজে।
সপ্তম শ্রেণি
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল


খুশির ধুম
তাওফিকা তাবাসসুম শর্মী
বৈশাখ, জ্যৈষ্ঠ দুয়ে মিলে
কত কত রঙিন ফলের মাস

বছর ঘুরে আবার এলো ফিরে
আম, জাম- কাঁঠাল পাকার মৌসুম
মনে লাগছে দেখ কত খুশির ধুম

আরও পাকছে রসে ভরা লিচু
গরমে ছুটিতে খেয়ে নাও কিছু
ষষ্ঠ শ্রেণি
সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল



তাপের পর ঝড়
প্রিয়ব্রত চক্রবর্ত্তী


গ্রীষ্মের এই কড়া রোদের পর
আসবে নাকি বিশাল এক ঝড়

সূর্যি মামা রাগ করে
চলে যাবে ঘরে

অঝোড় বৃষ্টির তোড়ে বর্ষাকালে
সূর্যি মামা থাকলে মেঘের আড়ালে
মামা শুধু করবে কান্নাকাটি
বসে নিজের ঘরে
বৃষ্টি হবে ঝড় হবে
এই ভীষণ দাবদাহের পরে।

পঞ্চম শ্রেণি
নালন্দা হাই স্কুল, শংকর, ধানমন্ডি, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা