× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে ব্যাগে যা রাখবেন

সানজিদা হুমায়রা

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৩:১৭ পিএম

গরমে ব্যাগে যা রাখবেন

গ্রীষ্ম মানেই কখনও ঝড়ো হাওয়া তো কখনও আবার একপশলা বৃষ্টি। তাই বলে তো আর বাইরে যাওয়া থেমে থাকবে না। তাই বাইরে বের হওয়ার আগে ব্যাগে গুছিয়ে নিন প্রয়োজনীয় কিছু জিনিস। যাতে বহুরূপী আবহাওয়াতে নিজেকে সুস্থ আর সুরক্ষিত রাখা যায়


পানির বোতল

গরমের মধ্যে ঘেমে শরীর থেকে পানি বের হয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই বাইরে বের হওয়ার সময় অবশ্যই ব্যাগে পানির বোতল রাখতে হবে। বাইরে থাকাকালীন পানি পান করতে হবে। এতে গরমে ঘেমে শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। সম্ভব হলে সঙ্গে রাখুন খাবার স্যালাইন।

সানস্ক্রিন

ত্বকের জন্য রোদ ক্ষতিকর। ত্বককে রোদ থেকে সুরক্ষিত রাখতে তাই ব্যবহার করতে হবে এসপিএফযুক্ত (সান প্রোটেকশন ফ্যাক্টর) সানস্ক্রিন ক্রিম। শুধু বাইরে বের হলেই যে সানস্ক্রিন ক্রিম অ্যাপ্লাই করতে হবে, তা নয়। বাড়িতে থাকলেও ব্যবহার করতে হবে এই ক্রিম। বাইরে বের হওয়ার ২০-৩০ মিনিট আগে মুখে সানস্ক্রিন ভালোভাবে লাগিয়ে নিতে হবে। যাতে ত্বকে ভালোভাবে ক্রিমটি সেট হতে পারে। না হলে সূর্যের আলোতে বের হওয়ার পর সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভ হয় না। রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রায় ৮০ ভাগই মেঘ আটকাতে পারে না। আর বাইরে বের হওয়ার সময় ব্যাগে নিন সানস্ক্রিন। কারণ ত্বকে যাই ব্যবহার করা হোক না কেন, কয়েক ঘণ্টা পর তা চলে যায়। তাই কার্যকারিতা বজায় রাখতে অবশ্যই সানস্ক্রিন নতুন করে ব্যবহার করতে হবে।

ছাতা কিংবা সাদা স্কার্ফ

প্রখর রোদ কিংবা বৃষ্টি এড়াতে সঙ্গে রাখুন ছাতা। রোদে ছাতা ব্যবহার করলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে কালচে দাগ ফেলতে পারবে না। ছাতা সঙ্গে রাখতে ঝামেলা মনে হলে বিকল্প হিসেবে সাদা স্কার্ফ রাখুন। এতে রোদের তীব্রতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

রোদচশমা

রোদ থেকে চোখকে রক্ষা করতে রোদচশমা একমাত্র ভরসা। এ ছাড়া ধুলাবালি থেকেও চোখকে বাঁচাবে এটি। তাই বাইরে বের হওয়ার সময় ব্যাগে অবশ্যই রাখতে হবে রোদচশমা।

টিস্যু পেপার

ব্যাগে রাখুন টিস্যু পেপার। গরমের সময় এটি ঘাম মোছার কাজে সাহায্য করবে। বাজারে নানা ধরনের ভেজা টিস্যু মেলে। সঙ্গে রাখতে পারেন ওয়েট ওয়াইপস।

পারফিউম

গরমে ঘামের দুর্গন্ধ যাতে নিজের বা অন্যদের অস্বস্তির কারণ না হয়, সেজন্য ব্যবহার করুন পারফিউম বা বডি স্প্রে। ব্যাগেও সঙ্গে রাখুন । এতে দীর্ঘসময় বাইরে থাকলে একটু স্প্রে করে নিলে সতেজ অনুভূত হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা