× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাই- রে নাই- রে নাই- রে

নূরন্নবী খান জুয়েল

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১২:২২ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১২:৩৪ পিএম

তাই- রে নাই- রে নাই- রে

কেউ ঘামে ভিজে যায়, কেউ যায় আয়েশে

কেউ যায় ভেঁপু দিয়ে হেঁটে যায় পায়ে সে।


‘ হেঁটে কেন যাও হে’ শুধালে সে থাকে চুপ

চোখ দুটো ছলছল, নোনা জলে দেয় ডুব।


মাস শেষে আয় গুনে কেউ হাসে অট্ট

পকেটটা ফাঁকা তাই, চুপ মিলু ভট্ট।


আমির আলী, রমজান ঘাম মোছে লুকিয়ে

ঘাম নয় চোখ মোছে, ঘাম গেলে শুকিয়ে।


চাল চিনি তেল নুন ডাল আটা সবজি

সব যেন পর হলো নিষ্প্রাণ কবজি।

জোর নেই জোর নেই চোখ হলো অন্ধ

নুন তেলে খাবে কিছু? সেই পথও বন্ধ।

বাস আর বাসা ভাড়া নাগালের বাইরে

সব দেখে চুপ থাকি, তাই- রে নাই- রে নাই- রে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা