আলফি মাহমুদ রূপকথা
প্রকাশ : ১২ মে ২০২৩ ১১:১২ এএম
আপডেট : ১২ মে ২০২৩ ১১:৪৬ এএম
অলংকরণ : উম্মে হাবিবা চতুর্থ শ্রেণি, বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা
আমার মায়ের নাম জোহরা। তার
নামের সঙ্গে মিল রেখে আমার নাম রেখেছে মিনু। এ জন্য বাবা আমাদের নাম নিয়ে
আবার মাঝে মাঝে দুষ্টামিও করে। সামনে আমার জন্মদিন। তাই মা আমাকে নিয়ে
কেনাকাটা করতে গিয়েছে। কেনাকাটা করতে করতে হঠাৎ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা
একটা পুতুলের চমৎকার ড্রেস দেখি। আমার চোখ তো সেখানে আটকে গেছে। মা
ততক্ষণে ওই দোকানে এটা-সেটা দেখা শুরু করেছে। আমি যাইনি দেখে আবার এসে বলল-
‘কিরে দাঁড়িয়ে আছিস কেন?’ আমি বললাম, না এমনি। চলো ভিতরে দেখি। মা বিষয়টা
খেয়াল করলেন যে কেন আমি ওইখানে দাঁড়িয়ে ছিলাম। এদিকে আমি ভিতরে গিয়ে দেখি
কত যে রঙের আর নানান নকশার জামাকাপড় রয়েছে। লাল রঙ আমার খুবই পছন্দ। আর ওই
ড্রেসটা লাল রঙের ছিল। তাই এইখানে হাজার ড্রেস দেখলেও আমার মন সেখানেই পড়ে
আছে।
মা এটা খুব ভালো করে জানত। হঠাৎ বাইরে থেকে এসে মা বললÑ ‘এই নে
ধর।’ আমি হাতে নিয়ে দেখি ডিসপ্লে করা সেই ড্রেস! আমি খুশিতে জড়িয়ে ধরলাম।
বললাম, মা তুমি অনেক ভালো। তুমি শ্রেষ্ঠ মা। তো এখন তোমার ড্রেস কিনবে না
আম্মু? মা তখন বলল, না। শরীর খারাপ করছে। আর আমার তো ড্রেস আছেই। তাই এখন
আর কিনব না।’ আমি বুঝে গেলাম এই ড্রেসটা কিনতে গিয়ে বোধহয় মায়ের সব টাকা
শেষ। মা তখন আমার মুখ দেখে বলল, শোন মিনু, ভেবে দেখ তুই যখন এই ড্রেসটা পরে
বের হবিÑ তোকে পরীর মতো দেখাবে।’ এটা ভেবে মায়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে
গেল! আমি তখন বললাম, লাগবে না আমার এই ড্রেস। আমি তেমনটাই কিনতে চাই যেমনটা
তোমার পছন্দ! এরপর তুমি আর আমি মিলে একসঙ্গে একই জামা পরে ঘুরতে বের হব।
আমরা অনেক মজা করব। মা আমার দিকে এক নজর তাকালেন। মা জানে আমি খুব জেদি।
তাই কথা না বাড়িয়ে আমার মনের কথা রাখলেন। তাই ওটা ফিরিয়ে দিয়ে আমাদের
দুজনের জন্যই দুইটা এক রঙের ড্রেস কিনে দোকান থেকে বেরিয়ে এলাম।
রাস্তায়
এসে আইসস্ক্রিম দেখে মা বলল, চল মিনু আইসস্ক্রিম খাই!’ আমি তো অবাক। মাকে
অন্য দিন অনুরোধ করলেও আইসক্রিম কিনে দেয় না। আর আজ নিজেই বলছে। আমি একটা
হাসি দিয়ে বললাম, চলো যাই। আসলে মা হয়তো ভেবেছিল ওই ড্রেসটা না পাওয়ায় আমার
কিছুটা মন খারাপ। কিন্তু আমার ওই ড্রেসের চাইতেও মায়ের মনের আনন্দটাই চুপি
চুপি দেখতে ভালো লাগছে। তাই আর কিছু না ভেবে বলেই দিলাম, মা আমি তোমাকে
খুব ভালোবাসি। মা বোধহয় আমার চোখ দেখে বুঝে গেল। তাই আমাকে জড়িয়ে ধরে বলল,
‘আমি তোকে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসি মিনু।’
অষ্টম শ্রেণি, নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়, ঢাকা