বেণীমাধব সরকার
প্রকাশ : ১০ মে ২০২৩ ১২:২৪ পিএম
হায় রে মজার তেল!
থরে থরে মূল্য বেড়ে
দেখায় জাদুর খেল!
বোঝার ওপর বোঝা যেমন
শাকের আঁটি ভার
তেমন করেই তেলের মূল্য
বাড়ল আরেক বার।
নিত্য প্রয়োজনের জিনিস
আকাশ ছোঁয়া দাম
কিনতে গেলে দরদরিয়ে
ঝরছে মাথার ঘাম!
সব জিনিসের সঙ্গে এবার
পাল্লা দিল তেল,
আমজনতার নেড়া মাথায়
পড়ল বুঝি বেল।