× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাক ইউনিভার্সিটি

আইন নিয়ে যুক্তিতর্ক

ফরহাত মাইশা অর্পা

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১১:২৯ এএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১১:৩৯ এএম

প্রতিযোগিতায় বিজয়ী হয় ‘অডি অল্টারাম পারটেম’

প্রতিযোগিতায় বিজয়ী হয় ‘অডি অল্টারাম পারটেম’

চতুর্থ বারের মতো দুই দিনব্যাপী ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ পরিচালিত ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটি। গত ৮ এপ্রিল এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের আইনি ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা ও আইনি যুক্তি চর্চার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে হয়েছিল। ২ দিনব্যাপী ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেয় ব্র্যাক ইউনিভার্সিটির ৬টি দল। পরে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্ত পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের নাম ঘোষণা করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় বিচারপতি মো. ইকবাল কবির, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দীন এবং ব্র্যাক ইউনিভার্সিটি আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসউদ্দীন আহমেদ। প্রধান অতিথিরা সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ‘চতুর্থ ইন্ট্রা মুট কোর্ট’প্রতিযোগিতার বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয় ‘অডি অল্টারাম পারটেম’কে। বিজয়ী দলের সদস্যরা হলেনÑ তাসকিন আনিকা ও মো. মোস্তাফিজুর রহমান। বিজয়ী দলের কোচ হিসেবে ছিলেন নওজিন খান।

এ ছাড়াও রানার্সআপ হয়েছেন জারিন আঞ্জম ওনি ও সিয়াম শফির দল ‘টিম ফোরটিস’। এ দলের কোচ হিসেবে ছিলেন তৌফিকা জাহান শফি। সেরা মুটারের পুরস্কার উঠেছে বিজয়ী দলের তাসকিন আনিকার হাতে। তা ছাড়া প্রতিযোগিতার সেরা মেমোরিয়ালের খেতাব পেয়েছেন ডেভিলস অ্যাডভোকেট। এ দলের সদস্যরা হলেন- শাদমান সাকিব অয়ন ও স্রেওশি কর্মকার। এই টিমের কোচ হিসেবে ছিলেন অর্ণব ভট্টাচার্য। 

২ দিনব্যাপী ইন্ট্রা মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নেয় ব্র্যাক ইউনিভার্সিটির ৬টি দল

এই আয়োজন সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটির প্রেসিডেন্ট সামিয়া মনজুর জানান, ‘ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্ষেত্রে দক্ষ ও আইনি প্রক্রিয়াগুলো সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছরই মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যাতে করে শিক্ষার্থীরা নিজেদের যুক্তিতর্ক বিচারকদের সামনে উপস্থাপনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই আয়োজনের উদ্দেশ্যও ছিল একই। প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতায় এ সম্পূর্ণ আয়োজনটি সম্পন্ন করা সম্ভব হয়েছিল।

এ আয়োজনের মাধ্যমে নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি, চেষ্টা করেছি প্রতিটি প্রতিযোগির যুক্তিগুলো মনোযোগ দিয়ে শোনার- যাতে করে আমিও কিছু না কিছু শিখতে পারি তাদের থেকে। বিশেষ করে প্রধান অতিথিরা তাদের কর্মজীবনের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল দারুণ। ’

সামিয়া মনজুর আরও জানান, ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে থাকে। যেমন- আইনবিষয়ক ক্যারিয়ার সেমিনার, কোর্ট পরিদর্শন, বার্ষিক নিউজলেটার প্রকাশসহ বিভিন্ন রকম আয়োজন করেছে। সামনের দিনগুলোতে আইন বিভাগের শিক্ষার্থীদের আইন সম্পর্কিত জ্ঞানচর্চার জন্যে কুইজ ও অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। ব্র্যাক ইউনিভার্সিটি ল সোসাইটির উপদেষ্টা হিসেবে আছেন আইন বিভাগের প্রফেসর সাজেদা যোহরা ঠাকুর ও আরেকজন সহ-উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ইসমাত মোর্শেদ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা