× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই কানাডায় স্কলারশিপ

সাহিদা আক্তার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম

কার্লটন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে

কার্লটন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে

বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেকের পছন্দের শীর্ষে থাকে কানাডা। অন্যান্য দেশের মতো এখানেও উচ্চশিক্ষার ক্ষেত্রে আইইএলটিএস বা অন্যান্য ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়। কিন্তু দেশটির কার্লটন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে।

পাশাপাশি মিলছে স্কলারশিপের সুযোগও। প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি নিয়ে বা নিজস্ব অর্থায়নে কানাডায় পড়তে যাচ্ছে।

কার্লটন বিশ্ববিদ্যালয়

কানাডার অটোয়াতে অবস্থিত কার্লটন বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২০০টিরও বেশি প্রোগ্রাম, যার মধ্যে বেশ কয়েকটি কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয়টি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এনট্রান্স স্কলারশিপ প্রোগ্রামে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটের আওতায় বছরে ১ হাজার থেকে ১৬ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত ফান্ড দেয়। এই স্কলারশিপে ভাষাগত দক্ষতার পরীক্ষা বা আইইএলটিএসের ফলাফলের প্রয়োজন পড়ে না।

বিষয়ভিত্তিক প্রোগ্রাম

কার্লটন বিশ্ববিদ্যালয়ে গণিত, বিজ্ঞান, সংগীত, কম্পিউটার সায়েন্স, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, মিডিয়া প্রোডাকশন অ্যান্ড ডিজাইন, সাংবাদিকতা ও মানবিক, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, হেলথ সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যবসায়, কগনিটিভ সায়েন্স, অ্যাগ্রিকালচারাল স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। 

আবেদনের যোগ্যতা

  • অবশ্যই ইন্টারন্যাশনাল শিক্ষার্থী হতে হবে।
  • আন্ডারগ্র্যাজুয়েট হলে একাডেমিক ফলাফল কমপক্ষে গড়ে ৮০ শতাংশ এবং গ্র্যাজুয়েট হলে ১০ থেকে ১২ থাকতে হবে (সিজিপিএ হিসেবে)।
  • ফুল টাইম আন্ডারগ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 

আবেদন প্রক্রিয়া

স্কলারশিপের জন্য ভিন্ন কোনো আবেদনপত্রের প্রয়োজন নেই। আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আবেদন এবং ডকুমেন্ট জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য মনোনীত হবে। এ ক্ষেত্রে ফল টার্মের জন্য ১ মার্চ এবং উইন্টার টার্মের জন্য ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে carleton.ca/discover/ ক্লিক করুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা